আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

জয়াতে মুগ্ধ বিদ্যা বালান

জয়াতে মুগ্ধ বিদ্যা বালান

বাংলাদেশের গুণী অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও শক্ত অবস্থান গড়ছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘বিসর্জন’ সিনেমাটি। এ সিনেমার জন্য ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এর সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন জয়া।

এবার জয়া আহসানের প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তবে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য নয়। কিছুদিন আগে মুক্তি পেয়েছে জয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’। এ সিনেমায় জয়ার অভিনয় দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন বিদ্যা। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমে বিদ্যা বালান বলেন, ‘‘আনন্দের শহর কলকাতা আমার দ্বিতীয় বাড়ি। ‘ভালবাসার শহর’ সিনেমাটি দেখার ইচ্ছে সেই ভাষার জন্য ভালোবাসা থেকেই। সিনেমাটি দেখার পর কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চুপ করে বসেছিলাম। ভেতরে ভেতরে চলছিল একটা তীব্র অস্থিরতা। এ কোন পৃথিবীর দৃশ্য দেখলাম আমি! যুদ্ধবিধ্বস্ত হোমস শহরের ছবি আমাকে ঝাঁকুনি দিয়ে গেল। আমরা এখনো কতখানি অজ্ঞতা, কত দুর্বল স্মৃতি নিয়ে বসবাস করি এই পৃথিবীর বুকে। ভাবি, নিজেরা নিরাপদে থাকলেই যথেষ্ট!’’

জয়ার প্রশংসা করে বিদ্যা বালান বলেন, ‘‘অন্নপূর্ণা দাসের চরিত্রে কী অপূর্ব অভিনয় করেছেন জয়া আহসান! একটি সাধারণ মেয়ে, যে মুসলিম ছেলের ওপর ভরসা করে ঘর ছেড়েছিল, শহর ছেড়ে বহু দূর দেশ সিরিয়ার হোমস শহরে চলে গিয়েছিল। সেই দুঃসাহসী মেয়ের জীবনে নেমে আসে অন্ধকার। যুদ্ধের সময় নিরুদ্দেশ স্বামী, কোমায় ছোট্ট মেয়ে, বৃদ্ধ বাবাকে নিয়ে এক নারীর কী সাহসী লড়াই দেখাল ‘ভালবাসার শহর’, তা আসলে বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। কী অভিনয় দেখালেন জয়া!’’

“জয়ার অভিনয় আমি  ‘রাজকাহিনী’ সিনেমায় দেখেছি। উনার মতো শক্তিশালী অভিনেত্রী খুব কমই দেখেছি। জয়ার জন্য আমার পক্ষ থেকে অনেক হাততালি পাওনা রইল।” বলেন, বিদ্যা বালান।

‘ভালোবাসার শহর’ তথা ‘সিটি অব লাভ’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘ফড়িং’ সিনেমাখ্যাত ইন্দ্রনীল রায় চৌধুরী। এর আগে তার পরিচালনায় ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ চলচ্চিত্রে অভিনয় করেন জয়া আহসান।  এছাড়াও এতে আরো অভিনয় করেছেন -ঋত্বিক চক্রবর্তী, অরুণ মুখার্জি ও সোহিনী সরকার।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত