আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

টাকা দিলেই কেট উইন্সলেটের সঙ্গে লাইভ ডেটিং ও প্রাইভেট ডিনার!

টাকা দিলেই কেট উইন্সলেটের সঙ্গে লাইভ ডেটিং ও প্রাইভেট ডিনার!

অভিনয়শিল্পী কেট উইন্সলেট/ ছবি: সংগৃহীত।

টাকা দিলেই নিউ ইয়র্ক শহরে আপনার পছন্দ করা কোনও সাত তারকা রেস্তোরাঁয় টাইটানিক খ্যাত অভিনয়শিল্পী কেট উইন্সলেটের সঙ্গে লাইভ ডেটিং ও প্রাইভেট ডিনারের সুযোগ মিলবে। তাঁর সঙ্গে কাটাতে পারবেন ঘণ্টার পর ঘণ্টা।

ছুঁয়েও দেখতে পারবেন আপনার স্বপ্নের এ তারকাকে। আর ডেটিংয়ের জায়গা ঠিক করা হবে বিজয়ীর পছন্দ অনুসারে। তাঁকে বেছে নেওয়ার জন্য দেওয়া হবে নিউ ইয়র্ক সিটির অভিজাত বিলাসবহুল রেস্তোরাঁগুলোর একটি দীর্ঘ তালিকা। কিংবা কোনও ‘আলিশান’ ক্রুজ!


এখানেই শেষ নয়! সঙ্গে পাওয়া যাবে মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক লিওনার্দো ডিক্যাপ্রিওকেও। পাঠক এখন নিশ্চয়ই আপনার ভ্রুঁ কুচকে গিয়েছে। তবে ঘটনা সত্যি। আরেকটু খোলাসা করে বিষয়টি বলা যাক।


প্রতি বছরই কেট উইন্সলেট আর ডিক্যাপ্রিও একটি নিলামের আয়োজন করেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হয় তাঁদের চ্যারিটি ফাউন্ডেশনে। এছাড়াও অসংখ্য বেসরকারি সংস্থাকে আর্থিক সাহায্য করে থাকেন তাঁরা।

ডিক্যাপ্রিও বিশ্বের সবুজায়নের দিকটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। উইন্সলেট উইনস্লেট ক্যানসার ও অটিজম আক্রান্ত রোগিদের উপর কাজ করছেন। কাজ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্বাস্তুদের নিয়েও। তাঁদের পাশে দাঁড়াতেই উপার্জিত অর্থ ছাড়াও নিলামের মাধ্যমে অর্থ জোগার করেন তারা।


এছাড়া ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি মহাদেশের ইচ্ছুক ব্যক্তিদের জন্য খোলা রয়েছে এই সুযোগ। এদিকে গত বছর তাঁদের ডাকা নিলামে সর্বোচ্চ অর্থ মিলেছিল ৪৫০ লক্ষ ডলার।


সেই লক্ষ্যমাত্রা এবার অতিক্রম করবে বলেই আশাবাদী টাইটানিক খ্যাত এই যুগল। গত সোমবারই সেন্ট ট্রপেজের ফ্রেঞ্চ রিসোর্টে আগামী নিলামের কথা ঘোষণা করে ‘লিওনার্দো দি ক্যাপ্রিও ফাউন্ডেশন’।


সূত্র: ইন্ডিপেনডেন্ট

শেয়ার করুন

পাঠকের মতামত