আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন অপু

নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন অপু

শরীর ঠিক রাখতে ব্যায়ামাগারে ঘাম ঝরাচ্ছেন অপু বিশ্বাস। চলচ্চিত্রে আবার ব্যস্ত সময় কাটাবেন তিনি-উদ্দেশ্য তেমনই। তবে এবার পুরনো হিসাব-নিকাশ নয়, নতুন পরিকল্পনা নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবেন তিনি। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদের আয়োজনে অপু বিশ্বাস অকপটে স্বীকার করেছেন অনেক না জানা কথা।

তিনি বলেন, পুরুষ তারকারা ইচ্ছে করলে পুরোপুরি কাজে ব্যস্ত হতে পারেন। নারী তারকারা চাইলেও তা পারে না। দুই বছর আগে মাছরাঙা টেলিভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠান কেমিস্ট্রি শেষ করে শাকিব খান-অপু বিশ্বাস একসঙ্গে বাড়ি ফিরে গেছেন ঠিকই, তবে রাত দুইটায় স্বামীর জন্য তাকে পোলাও রাঁধতে হয়েছে। ভালোবেসেই স্বামীর জন্য রাঁধতে ভালোবাসেন অপু।

নিজেকে নিয়ে একটি ভুল তথ্য সংশোধন করে দিয়ে বলেন, অনেকেই ভাবেন আমার নাম অবন্তী বিশ্বাস। কিন্তু অবন্তী আমার নাম নয়। আমি অপু বিশ্বাস। প্রয়াত নির্মাতা সুভাষ দত্ত দাদু শুটিংয়ে আদর করে আমাকে অবন্তী নামে ডাকতেন। কিন্তু আমি বরাবরই অপু বিশ্বাস নামেই পরিচিত হতে চেয়েছি।

অপু বিশ্বাস জানান, নায়িকা নন, ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন তিনি। প্রথম ছবি ‘কাল সকালে’ অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূরের ভক্ত বলে। আর দ্বিতীয় ছবি কোটি টাকার কাবিন করেছেন মায়ের অনুরোধে। কারণ সে ছবিতে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক।

কোটি টাকার কাবিন ছবির পর অপুকে আর ফিরে তাকাতে হয়নি। তবে দীর্ঘ এক যুগের ক্যরিয়ারে নানা বাধা পেরিয়েছেন তিনি। সব বাধা অতিক্রম করে অপুর বিজয়ী হবার গল্প জানা যাবে ঈদের ‘রাঙা সকাল’-এ।

রুম্মান রশীদ খান ও নন্দিতার উপস্থাপনায় অপু বিশ্বাসকে নিয়ে এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন, সকাল ৮টা থেকে ৯টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত