আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নায়করাজ

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নায়করাজ

রাজধানীর বনানীরবুদ্ধিজীবী কবরস্থানেবাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তার দাফন সম্পন্ন হয়।

যদিও গতকাল মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হওয়ার কথা ছিল। নায়কের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি না পৌছানোয় মঙ্গলবার দাফন স্থগিত করা হয়েছিল।

নায়করাজের মরদেহ দাফনের সময় তার বড় ছেলে বাপ্পা রাজ, পরিবারবর্গ ও অভিনয় জগতের অনেকে উপস্থিত ছিলেন।

রাজ্জাকের মরদেহ ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে মঙ্গলবার বেলা ১১টার দিকে এফডিসিতে আনা হয়। এরপর অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। নায়করাজ রাজ্জাককে শেষ শ্রদ্ধা জানাতে বিএফডিসিতে উপস্থিত হয়েছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, আলমগীর, সুচন্দা, ববিতা, চম্পা, ফেরদৌসসহ অনেকে।

প্রিয় কর্মস্থল বিএফডিসিতে শেষ শ্রদ্ধা ও জানাজা শেষে মঙ্গলবার দুপুর ১২টা ২৩ মিনিটে রাজ্জাকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তার প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে।

শহীদ মিনারে রাজ্জাকের মরদেহে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী হাসানুল হক ইনুসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজ্জাকের মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে জানাজার পর বুধবার সকালে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক গত সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত