আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

আবারও বিয়ের পিঁড়িতে এষা দেওল!

আবারও বিয়ের পিঁড়িতে এষা দেওল!

কদিন পরই জন্ম নেবে এষা দেওলের বাচ্চা। বিয়েও করেছেন পাঁচ বছর হল। বাচ্চার আগমন উপলক্ষে সবধরনের প্রস্তুতিও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু নতুন খবর হল আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এষা! তাও আবার তার 'গোদ ভরাই' এর (বেবি শাওয়ার) দিনে!

ভাবছেন পাত্র কে? এখানেইতো কাহিনির টুইস্ট! পাত্র আসলে  তারই বর ভারত তাখতানি। ভারত তাখতানি জাতীতে সিন্ধি। আর সিন্ধি রীতিতে গর্ভবতী স্ত্রীকে আরেকবার বিয়ে করতে হয় স্বামীকে। তবে সাত পাকে নয়। এবেলায় তিন পাকে বাধা পড়বেন এই জুটি। বিয়ের অনুষ্ঠানটি হবে ঐতিহ্যবাহী সিন্ধি রীতিতেই। যেখানে 'গোদ ভরাই' এর দিনে বাবা মা আবার বিয়ে করে কিন্তু তিন পাকে। দুই পরিবারের ঘনিষ্ঠ একজন বলেছেন, ‘হ্যাঁ এষা দেওয়ালের গোধ ভারাই এ মাসের ২৭ তারিখ হবে। এটা খুবই ছোট একটি অনুষ্ঠান হবে। যেখানে এষা এবং ভারত আবারও একে অপরের বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। কিন্তু সাত পাকে নয় তিন পাকে বাধা পড়বেন তারা। এটা ঐতিহ্যবাহী সিন্ধি রীতি। দেওয়াল এবং তাখতানি পরিবারের সবাই উন্মুখ হয়ে আছে এই শুভ দিনটির জন্য।’

এষা এবং তার স্বামী ২০১২ সালে বিয়ে করেন। তারা স্কুলের বন্ধুও ছিলেন পরে যোগাযোগ বন্ধ হয়ে গেলেও ২০১১ সালে হেমা মালিনীর পরিচালনায় ‘টেল মি ও খোদা’ ছবিতে অভিনয় করতে গিয়ে দুজনের আবার দেখা হয়। এরপর তারা দুজন দুজনের প্রেমে পড়েন।

সম্প্রতি গ্রিসে দুই জন মাতৃত্বকালীন ফটোশ্যুটও করে এসেছেন। যেখানে এই অভিনেত্রী ফুল দিয়ে নকশা করা গাউন পরে তার বেবি বাম্প (গর্ভাবস্থা) দেখিয়েছেন। নীতা লুলার এর ডিজাইনে এষা ইতিমধ্যে তার বেবি শাওয়ার রুমের থিম এবং নিজের জন্য পোশাক নির্বাচন করে ফেলেছেন।

এষা বলিউডের অভিনেত্রী ও অভিনেতা হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রথম সন্তান। নিজেও একজন অভিনেত্রী। ধুম, না তুম জানো না হাম, ক্যায়া দিল নে কাহা তার অভিনীত উল্লেখযোগ্য ছবি।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত