আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ইউটিউবে আসিফ-কর্ণিয়ার রোমান্স

ইউটিউবে আসিফ-কর্ণিয়ার রোমান্স

আসিফ আকবর ও কর্ণিয়া প্রেমে পড়েছেন। যা প্রকাশ হচ্ছে বিচিত্র সব আচরণ ও টানা ফোনালাপে। তেমনটাই দেখছেন দর্শক-শ্রোতা দুদিন ধরে। দুই তারকার নতুন মিউজিক ভিডিও’র কথা বলছি, যাতে তাদের দেখা যাচ্ছে রোমান্টিক অবতারে।

নতুন গানটির শিরোনাম ‘কী করে তোকে বোঝাই’। এতে আসিফের সঙ্গে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন ‘পাওয়ার ভয়েস’-খ্যাত কর্ণিয়া।

ভিডিও নির্দেশনা দিয়েছেন চিত্র নির্মাতা সৈকত নাসির। তাই পাওয়াও গেল সিনেমার ঢং।

এ নিয়ে আসিফ বলছিলেন, ‘সিনেমার নায়ক-নায়িকার ঢঙে আমাদের দুজনকে শট দিতে হয়েছে। শুটিংয়ে পোশাক ছিল আমার জন্য একেবারেই নতুন। প্রতিদিন পাঁচবার করে পোশাক পরিবর্তন করে শট দিতে হয়েছে।’

সপ্তাহ কয়েক আগে টানা তিনদিন কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ‘কী করে তোকে বোঝাই’-এর শুটিং হয়। লোকেশন ও আসিফ-কর্ণিয়ার রসায়ন মিলে শ্রোতারা ভালোই উপভোগ করছেন গানটি। বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে প্রকাশ হয়ে ভিডিওটি। ইতোমধ্যে দেখা হয়েছে ২ লাখের বেশিবার।

গানটি লিখেছেন মেহেদী হাসান, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতে ছিলেন মুশফিক লিটু।

এদিকে সম্প্রতি ‘সাদা আর লাল’ শিরোনামের আরেকটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন আসিফ। এতে তার সঙ্গে পারফর্ম করেছেন চিত্রনায়িকা পপি। এ গানটিও শ্রোতারা পছন্দ করেছেন।

লিংক :
https://www.youtube.com/watch?v=d1zItGxekHc&index=1&list=PLPL1g4yzY3R4Sqh5RK2_qqzbs65T6hPs1

শেয়ার করুন

পাঠকের মতামত