আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

রোহিঙ্গাদের প্রতি পপি-অপুর সমবেদনা

রোহিঙ্গাদের প্রতি পপি-অপুর সমবেদনা

মিয়ানমারের রাখাইন রাজ্যে বর্বোরিচত নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্রের অন্যতম দুই জনপ্রিয় নায়িকা পপি ও অপু বিশ্বাস।

রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে নিজের জন্মদিনে কেক কাটার আনন্দ পরিহার করেছেন পপি। অন্যদিকে, নিজের ফেসবুক পেজে রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পপি। যেখানে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে দেশের ‘উপর মহল’র মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন অপু বিশ্বাস।

রবিবার (১০ সেপ্টেম্বর) ছিল চিত্রনায়িকা পপির জন্মদিন। কিন্তু তিনি জন্মদিনের কেক কাটেন নি। এ বিষয়ে দুপুরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পপি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সবাই যখন উদ্বিগ্ন, তখন নিজের জন্মদিন উদ্যাপনের কথা ভাবা যায়? এমন একটা সময় কীভাবে জন্মদিন পালন করি? আমি খুবই মর্মাহত। তাই এমন ঘটনায় আমি জন্মদিন পালন করব না এবং কেকও কাটব না।’

এদিকে, একই দিন সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আবেগঘন সেই স্ট্যাটাসে অপু লিখেছেন, ‘আমার খুব বেশি ফেসবুকে আসা হয়না। কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে আসলে রোহিঙ্গা বিষয়ক ছবি গুলো দেখলে শরীর শিউরে উঠে। আমি রক্ত সহ্য করতে পারিনা, তার উপর এসব বিবৎস ছবি গুলো দেখে ভয়ে ফেসবুক থেকে লগআউট করি। গতকাল ফেসবুকে লগিন করতে একটা ছবিটা দেখতে পাই। ছবিটার উপর আমার চোখ আটকে যায়। এদের জায়গায় নিজেকে কল্পনা করি। আমারও একটা সন্তান আছে। বাংলাদেশে জন্ম না হয়ে যদি আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারতো। আমিও তখন এই পরিস্থিতিতে পরতে পারতাম। না আর ভাবতে পারছিনা, অনুভব করলাম চোখের কোনে গরম তপ্ত জল গড়িয়ে পড়ছে। নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরলাম.. আরো বেশি শক্ত করে। মানুষ কী করে এত অমানবিক হতে পারে? কী করে নির্দয় হয়। উফ! ভাবতে পারছিনা। খোদা তুমি রহম করো।’

তিনি আরও লিখেছেন, ‘আমি একজন ছোটখাটো মানুষ, আমি খুব বেশি গুছিয়ে লিখতেও পারিনা। দেশের উপরের মহলের প্রতি অনুরোধ করছি তাদের পাশে আরো বেশি করে দাঁড়ান। তাদের প্রতি আরো বেশি সদয় হোন। সারা বিশ্ব দেখুক আমরা কতটা শান্তি প্রিয় মানুষ। পরিশেষে মানবতার জয় হোক।’

প্রসঙ্গত, কয়েক দশক ধরে মিয়ানমারে চলমান জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে আসা পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।এর মধ্যে গত ২৪ অগাস্ট রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নেমেছে। এ দফায় ইতোমধ্যে প্রায় তিন লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জাতিসংঘ কর্মকর্তাদের ধারণা।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত