আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মিসরের এল গোনা চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের ‘ডুব’

মিসরের এল গোনা চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের ‘ডুব’

আলোচিত ‘ডুব’ ছবিটি মিসরের এল গোনা চলচ্চিত্র উৎসব প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। সেখানে বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকীর এই ছবিটি প্রতিযোগিতা করবে বিশ্বের বিভিন্ন দেশের ছবির সঙ্গে।

এর মধ্যে আছে বার্লিন ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার জেতা আকি কারুসমাকির ছবি ‘আদার সাইড অব হোপ’, ভেনিসে সেরা অভিনেতার পুরস্কার জেতা ছবি ‘ইনসাল্ট’, লোকার্নো জয়ী ‘স্ক্যারি মাদার’, ট্রাইবেকা জয়ী ‘সন অব সোফিয়া’।

দক্ষিণ এশিয়ার ছবি হিসেবে ‘ডুব’ই একমাত্র প্রতিনিধিত্ব করবে ওই প্রতিযোগিতায়। পাশাপাশি ভারতের অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘মোক্কাবাজ’ ও প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে।

‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্নো মিত্র, নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী প্রমুখ। জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজও ডুব নির্মাণে টাকা লগ্নি করেছে।

‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। শুধু বাংলাদেশে নয়, একইসঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। ছবিটি নন্দিত লেখক হুমায়ূন আহমেদের পরিবারের অনুমতি ছাড়াই তার জীবনী নিয়ে বানানো হয়েছে দাবি করে এর মুক্তিতে আপত্তি জানিয়েছিলেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। তার আপত্তির মুখে ছবিটিকে কোনো রকম মুক্তি না দিতে আদেশ দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে বেশ কিছু দৃশ্য কর্তন করে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত