আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

ধোনির সঙ্গে প্রেমের প্রশ্ন নাকচ করলেন রাই লক্ষ্মী

ধোনির সঙ্গে প্রেমের প্রশ্ন নাকচ করলেন রাই লক্ষ্মী

গল্পটা অনেক পুরোনো। ২০০৮ সালের কথা। সেই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই এক্সপ্রেসের প্রতিনিধি ছিলেন দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী। অন্যদিকে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরবর্তীতে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। তাদেরকে নিয়ে প্রেমের গুঞ্জনও ওঠে। কিন্তু কয়েকদিনের মধ্যে তাদের ব্রেকআপের খবরও চাউর হয়। বর্তমানে সাক্ষীকে নিয়ে সুখেই কাটছে ধোনির সংসার। এ দম্পতির ঘরে রয়েছে একটি কন্যা সন্তান। আর সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রাই লক্ষ্মী। 

তবে সম্প্রতি এই পুরোনো গল্পটাই নতুন করে আলোচনায় এসেছে। খুব শিগগির মুক্তি পাবে রাই লক্ষ্মীর পরবর্তী সিনেমা জুলি-টু। সিনেমার পোস্টার থেকে ট্রেইলার সবখানেই এ অভিনেত্রীর খোলামেলা দৃশ্যসহ নানা কারণেই বেশ আলোচনায় তিনি। আলোচনায় আসছে তার ব্যক্তিগত নানা বিষয়। এরই সাথে ধোনির সঙ্গে তার প্রেমের বিষয়টিও উঠে এসেছে আলোচনায়।

বর্তমানে জুলি-টু সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রাই লক্ষ্মী। সম্প্রতি এমনই এক প্রচারণা অনুষ্ঠানে ধোনির সঙ্গে তার প্রেমের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় এ অভিনেত্রীকে। জবাবে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, ‘তিনি কে?’

এরপর এ অভিনেত্রী বলেন, ‘এই বিষয়টির এখন ইতি টানা প্রয়োজন। এটি অনেক আগের ঘটনা, তিনি এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, তার বাচ্চা রয়েছে। জীবনে কিছু বিষয় ঠিকঠাক হয় না, কিন্তু এরপরও আপনাকে এগিয়ে যেতে হয়। মানুষ খুব সহজেই চিন্তা করে নিয়েছিল যে, আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। কিন্তু এটি একদমই সত্যি নয়। এই গুঞ্জনের কারণে আমরা ভীষণ বিব্রত হয়েছিলাম এবং এ বিষয়ে আমি মিডিয়ায় কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন এ বিষয়ে বলছি। বিস্তারিত কিছু বলতে চাই না কারণ তাকে আমি অনেক সম্মান করি।’

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত জুলি সিনেমার সিক্যুয়েল জুলি-টু। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া। এবার থাকছেন রাই লক্ষ্মী। জুলি-টু সিনেমাটি পরিচালনা করছেন দীপক শিবদাসানি। এতে রাই লক্ষ্মী ছাড়াও রয়েছেন-রতি অগ্নিহোত্রী, সাহিল সালাথিয়া, আদিত্য শ্রীবাস্তব, রবি কৃষান এবং পঙ্কজ ত্রিপাঠি। চলতি বছর ৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত