আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

গোয়া উৎসবে ‘বিসর্জন’, গর্বিত জয়া আহসান

গোয়া উৎসবে ‘বিসর্জন’, গর্বিত জয়া আহসান

ভারতের গোয়ায় চলছে ৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)। রবিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে আটটায় দেখানো হবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের ‘বিসর্জন’। এদিন বিকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
উৎসবে অংশ নিতে জয়া এখন অবস্থান করছেন গোয়ায়। তার সঙ্গে আছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি, সহশিল্পী আবির চট্টোপাধ্যায়সহ ‘বিসর্জন’ বাহিনী।
এশিয়ার অন্যতম পুরনো উৎসব আইএফএফআই’তে নিজের ছবির প্রদর্শনী হবে বলে গর্বিত জয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন সেই কথা। একইসঙ্গে স্মরণ করেছেন প্রয়াত সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে।
রবিবার জয়া লিখেছেন, ‘‘আইএফএফআই গোয়ায় ‘বিসর্জন’ প্রদর্শিত হবে আজ (রবিবার)। এটা আমাদের পুরো টিমের জন্য গর্বের ব্যাপার। এই উদযাপনের সময় ছবিটির সংগীতে অবদানের জন্য মনে পড়ছে কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। আমরা বিসর্জন-এর সব অর্জন উৎসর্গ করছি প্রিয় কালিকাদার প্রতি।’’
ওপার বাংলার ছবি ‘বিসর্জন’-এ তুলে ধরা হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির গল্প। নিঃশর্ত ভালোবাসা, আত্মত্যাগ ও দীর্ঘ সময়ের চাপা আবেগের সম্মিলন রয়েছে এতে।
ছবিটিতে জয়ার চরিত্রের নাম পদ্মা। ইছামতীর পাড়ে বাংলাদেশের গ্রামাঞ্চলে থাকা এক হিন্দু বিধবা তিনি। তার জীবনের লড়াই নিয়েই গল্প। ঘটনাক্রমে তার পরিচয় হয় নাসের আলীর (আবির চ্যাটার্জি) সঙ্গে। তারপর তাদের মধ্যে গড়ে ওঠে সুন্দর সম্পর্ক।
পদ্মা চরিত্রে দারুণ অভিনয়ের জন্য সম্প্রতি দুটি পুরস্কার পান জয়া। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসে অনুষ্ঠিত তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। ছবিটি তাকে এর আগে এনে দেয় ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডের (আইবিএফএ) সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার।

অপেরা মুভিজ প্রযোজিত ‘বিসর্জন’ মুক্তি পায় গত পহেলা বৈশাখে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আঞ্চলিক ভাষায় নির্মিত সেরা ছবি হয়েছে এটি।
যারা গোয়া উৎসবে যাননি কিংবা আগে দেখেননি, এমন দর্শকদের জন্যও রবিবারই (২৬ নভেম্বর) ‘বিসর্জন’ দেখার সুযোগ থাকছে। ভারতের জি বাংলা সিনেমাটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে।
এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত