আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হালদা নিয়ে তিশার অভিজ্ঞতা

হালদা নিয়ে তিশার অভিজ্ঞতা

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘হালদা’। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। কেমন ছিল তার কাজের অভিজ্ঞতা, জানা যাক এই অভিনেত্রীর কাছ থেকে।

কেমন আছেন?
আমি খুবই ভালো আছি।

‘হালদা’ সিনেমায় আপনি হাসু চরিত্রে অভিনয় করেছেন, কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
কাজের অভিজ্ঞতা অবশ্যই অনেক ভালো। একটা ভালো গল্পে কাজ করতে কে না চায়। হালদার গল্পটা খুব সুন্দর।

তৌকীর আহমেদ ভাই অনেক ভালো এবং বড় আর্টিস্ট। সেই সঙ্গে মোশাররফ ভাই ছিলেন, দিলারা আন্টি, ফজলুর রহমান বাবু, জাহিদ ভাই ছিলেন। তৌকীর ভাই যত্ন নিয়ে খুব ভালো একটি কাজ করেছেন।

এখানে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। অনেক বড় ক্যানভাসে এবং কাস্টিং নিয়ে কাজটা হয়েছে।  ভালো চরিত্রে কাজ করতে পেরে আমি আনন্দিত।

এখানে আমি হাসু চরিত্রে কাজ করেছি। এতে হালদা নদীর প্রতিচ্ছবি হিসেবে মেয়েটিকে ব্যবহার করা হয়েছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।

‘হালদা’ নিয়ে দর্শকের কেমন সাড়া প্রত্যাশা করছেন?
আমার ব্যক্তিগত প্রত্যাশা অনেক ভালো। কারণ আমি সিনেমা করি দর্শকের ভালোলাগার জন্য। আমার আজকের অবস্থানটা তৈরি করে দিয়েছেন দর্শক। আমি চেষ্টা করেছি ভালো কাজ করার। সিনেমা মুক্তি পাওয়ার আগে তো কিছুই বলা যায় না। আশা করছি, দর্শক আমার চরিত্রটা পছন্দ করবেন।

সম্প্রতি আপনি কাঠমান্ডুতে গিয়েছিলেন, সেখানকার অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে দেখা করেছেন। অনেক ছবি তুলেছেন.. অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন?
আমি গিয়েছিলাম মূলত বেড়াতে। মোস্তফা সরয়ার ফারুকীর একটা অনুষ্ঠান ছিল চলচ্চিত্র উৎসবের‘একাদেশমা আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যাল’।

সেখানে তিন দিনের অনুষ্ঠানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বিচারক হিসেবে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ছিলেন। ফারুকীও ছিল। সেই সুযোগে কাঠমান্ডু শহরটা ঘুরেছি। মনীষা কৈরালার সঙ্গে দেখা হয়েছে। কথা বলেছি, ছবি তুলেছি। খুব ভালো একটা সময় কেটেছে।

১৯৯৫ তে বিটিভির নতুনকুঁড়িতে আপনি শুরু করে এখন রূপালী পর্দায় কাজ করছেন। এই জার্নিটা কেমন?
নতুনকুঁড়িতে আমি গোল্ড কাপ পেয়েছিলাম। সেই ছোট আমি এখন অনেক বড় হয়েছি, বড় পর্দায় কাজ করছি। মানুষ আমার কাজ দেখে পছন্দ করছে। এটা খুবই ভালোলাগে। নিঃসন্দেহে এই জার্নিটা বেশ ভালো। এক পা দু পা করে এগিয়ে এসেছি। ভালো লাগে।

এই মুহূর্তে আর কী কাজ করছেন?
এখন কিছু কাজ করছি। তারচেয়ে বরং হালদা সিনেমার প্রচারণা নিয়ে সময় দিচ্ছি। অন্য কাজের কথা এই মুহূর্তে ভাবছি না।

নুসরাত ইমরোজ তিশাকে মানুষ আলাদাভাবে চেনে, জানে ও পছন্দ করে; এটা ভেবে কী অনুভূতি হয়?
আমি মনে করি, এটা আল্লাহর অশেষ মেহেরবানী। মানুষ যে আমাকে আলাদাভাবে চেনে এবং ভালোবাসে, এটাকে আমি আল্লাহর বিশেষ ব্লেসিং হিসেবেই দেখি।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত