আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শুধু রাতে দেখা মিলবে তাদের

শুধু রাতে দেখা মিলবে তাদের

নিজেদের পণ্যের প্রচারণার জন্য বলিউড তারকাদের বেছে নেন কনডম উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান। এতে তাদের পণ্যের প্রচারণায় কাটতি হয়ে থাকে বলে মনে করা হয়। বলিউড সেনসেশন সানি লিওন, নানা বিতর্কে খবরে আসা রাখি সাওয়ান্ত কিংবা বঙ্গললনা বিপাশা বসু কনডমের বিজ্ঞাপনে পর্দায় হাজির হয়েছেন।

তবে এখন থেকে ভারতীয় টিভি চ্যানেলগুলোতে শুধুমাত্র রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রচার করা যাবে কনডমের এসব বিজ্ঞাপন। ভারতের তথ্য ও সম্প্রচার বিভাগের মন্ত্রী স্মৃতি ইরানিকে প্রধান করে একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক নির্দেশিকায় বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে অভিযোগ এসেছে কিছু চ্যানেল লাগাতার কনডমের বিজ্ঞাপন প্রচার করে যা শিশুদের জন্য শোভন নয়। উপরের বিষয়টি বিবেচনায় রেখে সকল চ্যানেলকে কনডমের বিজ্ঞাপন যা শুধু নির্দিষ্ট বয়সের মানুষের জন্য এবং যেগুলো শিশুদের জন্য অশোভন/প্রযোজ্য নয় তা প্রচার না করার জন্য পরামর্শ দেয়া হলো।’

এর আগে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অব ইন্ডিয়া’র (এএসসিআই) পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সকল বিজ্ঞাপনের বিষয়ে নজর ও সময় বেধে দেয়ার বিষয়টি অনুরোধ করা হলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এএসসিআই মহাসচিব শ্বেতা পুরান্দরে বলেন, ‘আমাদের অনুরোধের ভিত্তিতেই মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা কনডমের বিজ্ঞাপন নিয়ে অনেক অভিযোগ পেয়েছি। আমাদের কনজিউমার কমপ্লেন কাউন্সিল তদন্ত করে দেখেছে বিজ্ঞাপনের বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য, কিন্তু শিশুরাও তা দেখছে। মূল বিষয় ছিল এই বিজ্ঞাপনগুলি দেখানোর সময়।’

এর আগে সানি লিওনের বিজ্ঞাপন নিয়ে অনেকবারই আপত্তি উঠেছে। এ নিয়ে অনেক সংগঠন আন্দোলনও করেছে। এছাড়া কয়েকদিন আগে থেকে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসুর একটি কনডমের বিজ্ঞাপনের প্রচার শুরু হয়। এটি নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে এ দম্পতিকে। অন্যদিকে সম্প্রতি কনডমের বিজ্ঞাপনের জন্য আলোচনায় এসেছেন রাখি সাওয়ান্ত।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত