আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রণয়েরকালে হুমায়ূন আমাকে মিশরীয় রাজকন্যা ডাকতেন : শাওন

প্রণয়েরকালে হুমায়ূন আমাকে মিশরীয় রাজকন্যা ডাকতেন : শাওন

অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন বর্তমানে অবস্থান করছেন মিশরে। ঘুরে দেখছেন পিরামিড’সহ দেশটির আলোচিত স্থাপনা। সাথে খুলে দিলেন স্মৃতির ঝাঁপি। শাওন ফেসবুক স্ট্যাটাসে বললেন, ‘প্রণয়ের কালে হুমায়ূন আমায় ডাকতেন মিশরীয় রাজকন্যা।’

পিরামিড, স্ফিংস, ফারাও, মমি, তুতেন খামুন, রেমেসিস ২, ক্লিওপেট্রা, নেফারতিতি— এই নামগুলো কৈশোরেই মাথার মধ্যে ঢুকে গিয়েছিল জানান তিনি।

শাওন লেখেন, “স্কুলের বইয়ের পাতায় নীল নদের তীরে মিশর সভ্যতা গড়ে ওঠার ইতিহাস পড়ে ‘নীল’ নদের নামটা হৃদয়ে গেড়ে বসল। ‘নীল নদের জল আসলেই কি নীল?’ এই প্রশ্নের উত্তর মনে মনে কত খুঁজেছি! স্থাপত্যকলায় পড়বার সময় মিশরের প্রাচীন স্থাপনার রহস্যে অভিভূত হয়েছি আর মনে মনে ভেবেছি- ‘একবার মিশর যেতেই হবে’।”

প্রয়াত স্বামী হুমায়ূন আহমেদকে নিয়ে লেখেন, “সবসময় মাঝে সিঁথি করে চুল ছেড়ে রাখতাম বলে প্রণয়ের কালে হুমায়ূন আমায় ডাকতেন ‘মিশরীয় রাজকন্যা’। নিজেকে কোনো এক ফারাও রাজকন্যা ভেবে মনে মনে পুলকিতও হয়েছি কখনো কখনো।”

আরো জানান, ২০০৪ সালের পর দুইবার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত হুমায়ূনের সঙ্গে মিশর দর্শন হয়নি। এবার স্থাপত্য বিষয়ক একটি সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ আসতেই লুফে নিয়েছেন।

শাওনকে অনেকদিন অভিনয়ে দেখা যায় না। সম্প্রতি জানালেন, গানে নিয়মিত হবেন।

২০১৬ সালে মুক্তি পায় তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। এছাড়া ‘নক্ষত্রের রাত’ নামের আরেকটি সিনেমা প্রি-প্রডাকশন পর্যায়ে রয়েছে। দুটোর গল্পই হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে নেওয়া।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত