আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এবার গীতিকার আতিউর রহমান বুলবুলের কথায় গাইলেন ইমন চক্রবর্তী

এবার গীতিকার আতিউর রহমান বুলবুলের কথায় গাইলেন ইমন চক্রবর্তী

গীতিকার ড. আতিউর রহমান বুলবুল’র কথায় এবার গান গাইলেন কোলকাতা’র প্রখ্যাত কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী ।  “বলবে না পিছুটান” শিরোনামে এই গানটির সুর এবং সঙ্গীত নির্দেশনা করেছেন বিশিষ্ট মিউজিসিয়ান  ইন্দ্রনীল মিত্র ।  কোলকাতা’র সল্টলেক’এ অবস্থিত মিউজিক হাউজ (Muzic House) স্টুডিও তে গানটির  রেকর্ডিং হয়েছে । গানটির মিউজিক প্রডাকশন এবং এ্যারেঞ্জমেন্ট করেছেন রূপক টিয়ারি এবং ভিডিও নির্দেশনা করেছেন শিলাজিত দে । ডিসেম্বর মাসের ২৫ তারিখে একটি লিরিক ভিডিও হিসেবে গানটি প্রকাশিত হয়েছে ইন্দ্রনীল মিত্র’র নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ।

একটা চিরন্তন সত্যকে নিয়ে গানের কথা সাজানো । নতুন ভাবে এবং নতুন কথায় এই সত্যকে সবার মনে তুলে ধরা হয়েছে ।  গানের কথা সম্পর্কে গীতিকার বলেন, “গানের লিরিক শুধু অনুভূতির বর্ণনা নয়, এতে থাকতে হবে ভাবনার উপাদান এবং চিত্র কল্পের সুষ্ঠু ব্যবহার । ‘বলবে না পিছুটান’ এক গভীর সত্যের অনুধাবন এবং নিজের মনে তার আপোষ খোঁজার প্রচেষ্টা”  । আতিউর রহমান’র এই গান প্রচলিত গানের ধারার গান থেকে আলাদা, কথায়, সুরে এবং গভীরতায় । 

গানটির সুর অত্যন্ত নতুন আঙ্গিকে (contemporary style) সুন্দর ভাবে করেছেন ইন্দ্রনীল মিত্র । ইমন চক্রবর্তী’র প্রানকাড়া গায়কী মন ছুঁয়ে যাবার মত । গানটি সম্পর্কে নিজের আশাবাদ ব্যক্ত করতে গিয়ে আতিউর বলেন, “প্রকাশিত হওয়ার পর থেকেই কল্পনাতীত সাড়া পেয়েছি” । গীতিকার আরও বলেন, “ইন্দ্রনীল একজন অত্যন্ত বিনয়ী মানুষ এবং গুনি সুরকার  । উনার সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এবং আরও কিছু গান করার ইচ্ছা আছে” ।  উল্লেখ্য গত মাসে ইন্দ্রনীল’র সুরে ইমরান এবং সুমনা’র “মন আমার” গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে ।

রেকর্ডিং করার সময় শিল্পী ইমন চক্রবর্তী গানটির খুব প্রশংসা করেছেন । তিনি বলেছেন, “এই গানের সুর এবং কথা প্রচণ্ডভাবে ভাল লেগেছে”  এবং “ভবিষ্যতে এই ধরণের আরও গান গাওয়ার অনুপ্রেরণা পেলাম” । গানের কথা সম্পর্কে ইন্দ্রনীল বলেন “গানের থিম অত্যন্ত গভীর এবং এর প্রত্যেকটি কথা মনে দাগ কাটে । হাল্কা গানের পাশাপাশি এই ধারার আরও কিছু থিম্যাটিক গান বানানোর কথা ভাবছি” ।

এখানে উল্লেখযোগ্য যে গত বছর আতিউর রহমানের “মেঘলা মন” গানটি, রাজন সাহা’র সুরে, ফাহমিদা নবী’র কণ্ঠে শ্রোতাদের কাছে বিপুল ভাবে সমাদৃত হয়েছে । নতুন কথায় এবং থিম’এ আরও গান করতে চান এই গীতিকার । গান তৈরির জন্য স্পন্সর পেলে আরও বেশ কিছু ভাল গান করতে চান । ঢাকার বিভিন্ন মিউজিসিয়ানদের সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

আতিউর রহমান পেশাগত জীবনে কাজ করেন ভূগর্ভস্থ পানি এবং পরিবেশ নিয়ে, “গান লেখা শুধুমাত্র মনের টানে” । গীতিকার বলেন, “আমার গানের থিম জীবন থেকেই পাওয়া । শ্রোতাদের ভালবাসা পেলে মনে রাখার মত কিছু দিয়ে চাই । যা কিছু বোঝা, দেখা, অনুভব এবং কল্পনা করা যায় সবই আমার লেখার অনুপ্রেরণা দেয়” ।   


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত