আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

চলতি বছরে আলোচিত-সমালোচিত যেসব হলিউড চলচ্চিত্র

চলতি বছরে আলোচিত-সমালোচিত যেসব হলিউড চলচ্চিত্র

সারা বিশ্বের বিনোদনের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে চলচ্চিত্র মাধ্যাম। প্রতি বছরের ন্যায় এ বছরও মুক্তি পেয়েছে অসংখ্য ভিন্ন ধাঁচের চলচ্চিত্র। মুক্তি পাওয়া এসব চলচ্চিত্রের মধ্য থেকে জনপ্রিয়তার শীর্ষে থাকা কয়েকটি অদ্ভুত চলচ্চিত্রের তালিকা আজ আপনাদের সামনে হাজির করা হল। ভিন্ন ধাঁচের এই সিনেমাগুলোতে রয়েছে, ব্যাপক হাস্যরস-কৌতুক, দুর্দান্ত সব দুষ্টুমি, ভালো-খারাপের সংমিশ্রণ এবং কামনা আর মাদকতায় ভরপুর কাহিনিময় সব দৃশ্য। এই চলচ্চিত্রগুলো ব্যবসায়িকভাবে যেমন সফল তেমনি বক্স অফিসেও ছিল হিট।

১ ‘দ্য বস বেবি’
‘দ্য বস বেবি’ সম্পূর্ণ কমেডি ধাঁচের এই হাস্যকর থ্রিডি অ্যানিমেশন চলচ্চিত্রটি বক্স অফিসে আয় করেছে প্রায় ৪৯৮.৯ মিলিয়ন মার্কিন ডলার। ‘দ্য বস বেবি’ এর চরিত্রে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা অ্যালেক বাল্ডউইন। রহস্যময়, অ্যাকশন ও কমেডিপূর্ণ একটি বাচ্চার চরিত্রের হাস্যকর ‘বস বেবি’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ৩১ মার্চ।

২‘ঘোস্ট ইন দ্য শেল’
ব্রিটিশ পরিচালক রুপার্ট স্যান্ডার্সের নির্মিত ‘ঘোস্ট ইন দ্য শেল’ মুক্তি পায় গত ২৩শে আগস্ট। স্কারলেট জোহানসন অভিনীত অসাধারণ অ্যাকশনে ভরপুর এই চলচ্চিত্রটি বাজিমাত করে দিয়েছে দর্শকদের।

৩‘স্ন্যাচড’
‘স্ন্যাচড’ চলচ্চিত্রটিতে প্রচুর কমেডি এবং অ্যাকশন দৃশের উপস্থিতি দেখা যায়। ২ মে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে অভিনয় করেন অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী গোল্ডি হন।

 ৪ ‘দ্য সার্কেল’
‘দ্য সার্কেল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এমা ওয়াটসন। টেকনো থ্রিলার ধাঁচের এই জনপ্রিয় চলচ্চিত্রটি মুক্তি পায় ২৬ এপ্রিল। ব্যবসায়িকভাবে সফল এই চলচ্চিত্রটি নিয়ে যেমন ছিল আলোচনা, ঠিক তেমন ছিল সমালোচনাও।

৫ ‘বেওয়াচ’
‘বেওয়াচ’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন এশিয়ার সর্বোচ্চ আবেদনময়ী নারী এবং ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সাবেক রেসলার দ্য রক কেও দেখা দিয়েছে এই চলচ্চিত্রটিতে। ১৩ মে মুক্তি পাওয়া এই হলিউড চলচ্চিত্রটি এ বছর ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে।

৬ 'ফিফটি শেডস ডার্কার'
বিপুল সাড়া জাগানো ‘ফিফটি শেডস’ এর সিক্যুয়েল ‘ফিফটি শেডস ডার্কার’। যৌনতা এবং সম্পর্কের বেশ কিছু মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ৮ই ফেব্রুয়ারি।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত