আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মানব পাচারের দায়ে আজীবন নিষিদ্ধ পরিচালক অনন্য মামুন

মানব পাচারের দায়ে আজীবন নিষিদ্ধ পরিচালক অনন্য মামুন

ফাইল ফটো

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ নিতে গত ২২ ডিসেম্বর বাংলাদেশের শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা দেশটির রাজধানী কুয়ালালামপুর গিয়েছিলেন। পরদিন ‘বাংলাদেশি নাইট’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তারা। কিন্তু অনুষ্ঠানের আড়ালে আদম ব্যবসা করা হচ্ছে বলে অভিযোগ করে মালয়েশিয়া পুলিশ। এ জন্য পরিচালক অনন্য মামুনকে আটক করে স্থানীয় পুলিশ।

জানা গেছে, এ অভিযোগে মামুনের সহযোগী শ্যামসহ আরো ৫৭ জন আটক হয়েছেন। বর্তমানে দেশটির কারাগারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অনন্য মামুনকে আজীবন নিষিদ্ধ করেছে। শনিবার সমিতির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে তাকে নিষিদ্ধ করার বিষয়টি সমিতির প্রতিটি সদস্যদের আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো হবে বলে রাইজিংবিডিকে জানান চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এ প্রসঙ্গে বদিউল আলম খোকন রাইজিংবিডিকে বলেন, ‘মামুন এর আগেও অপরাধমূলক কাজ করেছে। যার কারণে তার সদস্যপদ বাদ দেয়া হয়েছিল। পত্র-পত্রিকায় দেখছি, মালয়েশিয়ার পুলিশের কাছে দোষ স্বীকার করেছে মামুন। আমরাও মালয়েশিয়ান দূতাবাসে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি। তাই তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। সে এবার আমাদের পরিচালকদের সম্মান নষ্ট করেছে। পরিচালক সমিতি তাকে বয়কট করল। এই সমিতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’

২০১৫ সালের ২৬ ডিসেম্বর পরিচালক সমিতির এক জরুরি বৈঠকের মাধ্যমে প্রথম সদস্যপদ বাতিল করা হয় অনন্য মামুনের। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল- যৌথ-প্রযোজনার নামে প্রতারণা এবং জাল সার্টিফিকেট দিয়ে পরিচালক সমিতির সদস্যপদ নেওয়া। এরপর অঙ্গীকারনামা দিয়ে সেই সদস্যপদ ফিরে পান মামুন। অনন্য মামুন ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। সর্বশেষ ‘বন্ধন’ নামে একটি সিনেমার কাজ তিনি শেষ করেছেন।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত