আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বিয়ে করে ‘দেউলিয়া’ কোহলি-আনুশকা!

বিয়ে করে ‘দেউলিয়া’ কোহলি-আনুশকা!

অনেক গোপনীয়তা আর নাটকীয়তার মধ্যেই গত বছরের ১১ ডিসেম্বর ইতালির তুসকানির এক হেরিটেজ রিসোর্টে গাটছড়া বাঁধেন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ের ২০-২২দিন পেরিয়ে গেলেও এখনও কাটেনি তার রেশ। জাতীয় দল থেকে সপ্তাহ তিনেকের ছুটি নিয়ে ইতালিতে গিয়ে বিয়েটা সেরেছিলেন। এর পর ভারতের মুম্বাই ও দিল্লিতে অভ্যর্থনার আয়োজন করা হয়।

আপাতত দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত কোহলি। স্বামীর পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন স্ত্রী অানুশকাও। সেখানে নতুন বছরের উদযাপন পর্ব ভালোভাবেই সারছেন নবদম্পতি। তবে এর মাঝেই কোহলি-আনুশকার একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকায় একটি শপিং মলে অানুশকাকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছেন কোহলি।

সেখানে আবার ৫০ শতাংশ শীতকালীন ছাড় দেওয়া হচ্ছে। কোহলি ও আনুশকার এই ছবি তাদের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। এমন ছবি প্রকাশ্যে আসতেই বিদ্রুপের শিকার হচ্ছেন হাইপ্রোফাইল এই দম্পতি। কেউ কেউ বলছেন, বিয়ে করে দেউলিয়াই হয়ে গেছে কোহলি, তাই তো ৫০% ছাড়ে জিনিসপত্র কেনাকাটা করছেন! কটাক্ষ করে আরেকজন লিখেছেন, 'জোড়া রিসেপশনে এত খরচের পর ছাড়েই জিনিসপত্র কিনতে হবে ডার্লিং।’

ডিসকাউন্ট সেলে কোহলি ও আনুশকা। ছবি: সংগৃহীত
ডিসকাউন্ট সেলে কোহলি ও আনুশকা।

গনেশ নামের একজন লিখেছেন, 'কোহলির মোট সম্পত্তি ৭.১ মিলিয়ন ডলার আর আনুশকার ৩.২ মিলিয়ন ডলার। তার পরও ৫০% ছাড়ে কেনাকাটা!'

অদিতি নামের আরেকজন লিখেছেন, 'এটা ব্যাপার না যে তোমার স্বামী বিরাট কোহলি। ৫০% ছাড়ে কেনাকাটা যেকোনো নারীর জন্যই রোমাঞ্চকর।'

দলিত নামের আরেকজন মজা করে বলেন, কোহলি-আনুশকার এই ছবি তিনি তার স্ত্রীকে দেখাবেন। আর এভাবেই অর্থ সঞ্চয় করবেন।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় কোহলির দল। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন ভারতীয় অধিনায়ক। কেনাকাটার ফাঁকে কেপটাউন শহরটাও ঘুরে বেড়াচ্ছেন এই দম্পতি। সর্বশেষ বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে মধ্যাহ্নভোজ করতেও দেখা গেছে বিরুশকাকে। আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে কোহলির দল।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত