আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ঢাকার তাহসানের সঙ্গে কলকাতার শ্রাবন্তীর জুটি

ঢাকার তাহসানের সঙ্গে কলকাতার শ্রাবন্তীর জুটি

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করছেন ‘যদি একদিন’ নামে সিনেমা। এ সিনেমায় কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান। তবে তাহসানের বিপরীতে কে অভিনয় করবেন তা চমক হিসেবেই রেখেছিলেন নির্মাতা রাজ।

নতুন খবর হলো, ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে ‘যদি একদিন’ সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়েছে। এ সিনেমায় তাহসানের বিপরীতে শ্রাবন্তী অভিনয় করবেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

‘যদি একদিন’ সিনেমার শুটিং বাংলাদেশে করা হবে। ওয়ার্ক পারমিট নিয়েই ঢাকায় আসবেন শ্রাবন্তী। এরই মধ্যে তার ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান এই নির্মাতা।

এর আগে দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘শিকারী’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শ্রাবন্তী। এবারই প্রথম শুধুই বাংলাদেশের প্রযোজিত সিনেমায় কাজ করতে আসছেন তিনি।

শ্রাবন্তীকে নেওয়া প্রসঙ্গে পরিচালক রাজ বললেন, ‘অরিত্রী চরিত্রে যেমন অভিনেত্রী দরকার ছিল শ্রাবন্তীর মধ্যে সব গুণই আছে। অনেক ভেবে চিত্রনাট্য অনুযায়ী তাকে নির্বাচন করেছি। সিনেমাটা পর্দায় এলেই বোঝা যাবে শ্রাবন্তীই এ চরিত্রের জন্য মানানসই।’

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম সিনেমা। এর আগে তিনি ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ নামে সিনেমা নির্মাণ করেন।


এলএবাংলাটাইমস//এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত