আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হলিউডে প্রতিবাদের হাতিয়ার সাদা গোলাপ

হলিউডে প্রতিবাদের হাতিয়ার সাদা গোলাপ

আনা ও কেলিসুরের ভুবনের বেশ কয়েকজন বিখ্যাত তারকার সঙ্গে সাদা গোলাপ। কারও পোশাকে, কারোবা হাতে কিংবা আঙুলে। কেউ গুঁজে এসেছেন চুলে। যৌন হয়রানির বিরুদ্ধে হলিউড থেকে ছড়িয়ে দেওয়া ‘টাইমস আপ’ আন্দোলনে সংহতি জানাতে সাদা গোলাপ বেছে নিয়েছেন তারা।

কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিবাদস্বরূপ ১ জানুয়ারি থেকে হলিউডে শুরু হয় ‘টাইমস আপ’ আন্দোলন। কয়েকদিন আগে ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কালো পোশাক পরে অংশ নেন তারকারা। হলিউডে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সবাই কালো পোশাক পরেছিলেন। প্রতীকী এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকলো গ্র্যামি অ্যাওয়ার্ডসেও।
ক্যামিলা
বিখ্যাত গায়িকাদের মধ্যে লেডি গাগা, কামিলা কাবেলো, লানা ডেল রে, কার্ডি বি, কেলি ক্লার্কসন, পিঙ্ক, মাইলি সাইরাস, রিটা ওরা, আনা কেন্ড্রিক, সিন্ডি লাউপার, জানেলে মোনাই।

শুধু মেয়েরা নন, পুরুষ তারকারাও পোশাকে জড়িয়েছেন সাদা গোলাপ। গ্র্যামি ও অস্কারজয়ী স্যাম স্মিথ, গ্র্যামি মনোনীত খালিদ, স্টিং, দ্য চেইনস্মোকারসের দু’জন, লিটল বিগ টাউনের চার সদস্যসহ অনেকে আছেন এ তালিকায়।

ভয়েজেস অব এন্টারটেইনমেন্ট নামের একটি সংগঠনের আহ্বানে গ্র্যামিতে সংগীত জগতের আমন্ত্রিত তারকারা সাদা গোলাপ ব্যবহার করেছেন। এই ফুলকে দেখা হচ্ছে আশা, শান্তি, সমবেদনা ও প্রতিরোধের প্রতীক হিসেবে। যৌন নিপীড়ন মুক্ত কর্মপরিবেশ তৈরির জন্য এই আন্দোলন আগামীতেও অব্যাহত রাখতে চান তারকারা।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত