আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

দীপিকার অন্য রকম লড়াই

দীপিকার অন্য রকম লড়াই

বিষণ্নতা পেয়ে বসলে সবকিছুই অর্থহীন হয়ে দাঁড়ায়। এ সময় প্রয়োজন হয় পরিবারের সাহায্য। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে পেয়ে বসেছিল বিষণ্নতা। তা থেকে নিজেকে মুক্ত করে আবার নতুন উদ্যমে পথ চলা শুরু করেছেন তিনি। এখন বিষণ্নতা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করতে যাচ্ছেন তিনি। মানসিক স্বাস্থ্যকেও যেন গুরুত্ব দেওয়া হয়-এটাই তাঁর চাওয়া। হিন্দুস্তান টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। 
গত বছরে হঠাৎ করেই বিষণ্নতা পেয়ে বসেছিল চেন্নাই এক্সপ্রেসের অভিনেত্রী দীপিকাকে। সেই বিষণ্নতা দূর করতে চিকিত্সকের কাছে পর্যন্ত যেতে হয়েছিল তাঁকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভালোই ছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে বিষণ্নতা পেয়ে বসল। আমার অনুভূতির ওপর দিয়ে রোলার-কোস্টার চলা শুরু করল। শেষ পর্যন্ত আমার সেই অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হলো আমাকেই। ’
বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে সফল অভিনেত্রী হিসেবে বলিউডে কাজ করে যাচ্ছেন দীপিকা। উপহার দিচ্ছেন জনপ্রিয় ছবিও। কিন্তু সফলতার চূড়ায় থাকার পরও তাঁকে বিষণ্নতা পেয়ে বসেছিল। বিষণ্নতার সেই উপলব্ধি থেকেই শিগগির এ বিষয়ক সচেতনতামূলক কাজে নামছেন তিনি। শিগগিরই এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে বলেও জানিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা। 

দীপিকা বলেন, ‘আমার কী আছে বা কী নেই বিষণ্নতা ঠিক তা নয়। অনেকেই শারীরিক সুস্থতার কথা বলেন, কিন্তু মানসিক স্বাস্থ্য ঠিক রাখাটাও ততোধিক জরুরি। অনেকেই যখন বিষণ্নতায় ভোগেন, তখন পরিবারের কাছ থেকে তেমন সাহায্য পান না।’
ভারতের পাবলিক হেলথ ফাউন্ডেশনের বিশেষজ্ঞ বিক্রম প্যাটেল বলেন, ‘প্রকাশ্যে দীপিকা তাঁর মানসিক অবস্থার কথা জানিয়ে যথেষ্ট সাহসিকতা দেখিয়েছেন। এটি এমন একটি বিষয়, যা সহজে সামনে আনতে চান না অনেকে। এটা খুব ভালো খবর যে দীপিকার মতো জনপ্রিয় একজন মানসিক স্বাস্থ্যের গুরুত্বের বিষয়টি নিয়ে এগিয়ে এসেছেন এবং জনগণকে সচেতন করতে কাজ করার ইচ্ছার কথা বলেছেন। ’

শেয়ার করুন

পাঠকের মতামত