আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

নিউ ইয়র্কে প্রশংসিত বাংলাদেশি সিনেমা ‘রাইয়ান’

নিউ ইয়র্কে প্রশংসিত বাংলাদেশি সিনেমা ‘রাইয়ান’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল রানার পুত্র মাশরুর পারভেজ নির্মাণ করেন ‘রাইয়ান’ নামে সিনেমা। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

সম্প্রতি নিউইয়র্কে বম্বে থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হয়। দেশের বাইরে এটি ছিল রাইয়ান সিনেমার প্রথম প্রদর্শনী। ভবিষ্যতে ইউরোপের একাধিক দেশে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানান সিনেমাটির নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ ওরফে ইউল রাইয়ান।

এ প্রসঙ্গে রাইয়ান জানান, ‘সিনেমাটি প্রর্দশনের জন্য আমি ইউরোপের অনেক দেশেই আবেদনপত্র জমা দিয়েছি। কিন্তু নিউ ইয়র্ক থেকে সবার আগে প্রস্তাবটা পেয়েছি। দেশের বাইরে এটি আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শনী। তাই বিষয়টা নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত ছিলাম। সে কারনেই গণমাধ্যমেও বিষয়টি জানাতে পারিনি। তবে সেখানকার দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি।’

সম্পূর্ণ ভিন্ন ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাইয়ান’ চলচ্চিত্রটি। এটি গত বছরের ১১ আগস্ট মুক্তি পায়। এতে মাশরুর পারভেজ ছাড়াও অভিনয় করেছেন তার বাবা গুণী অভিনেতা সোহেল রানা, নাজিয়া হক অর্ষা, ফারুক আহমেদ।

সিনেমাটি এক সংগ্রামী লেখকের জীবনের নানা প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে।পাশাপাশি সেই প্রতিবন্ধকতা অতিক্রমের সংগ্রাম নিয়েই ‘রাইয়ান’ সিনেমাটি নির্মিত হয়েছে। লেখকের চরিত্রে দেখা গেছে মাশরুর পারভেজকে।

অভিনয় ও নির্মাণের পাশাপাশি গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন মাশরুর পারভেজ। সিনেমাটি প্রযোজনা করছেন মাসুদ পারভেজ সোহেল রানা।

মাশরুর পারভেজের ‘অদৃশ্য শত্রু’ সিনেমার মাধ্যমে চিত্রজগতে পা রাখেন। নায়ক হিসেবে অভিনয়ের পাশাপাশি দুই পরিচালকের একজন ছিলেন তিনি।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত