আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

'বিগ ব্যাং থিওরি'তে নিজের ভূমিকায় অভিনয় করবেন বিল গেটস

'বিগ ব্যাং থিওরি'তে নিজের ভূমিকায় অভিনয় করবেন বিল গেটস

বিল গেটস এমনিতেই 'সুপার নার্ড' বা মারাত্মক রকম প্রযুক্তি নির্ভর ও গ্রন্থকীট হিসেবে পরিচিত। এবার টিভিতে নার্ডদের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল 'বিগ ব্যাং থিওরিতে' অভিনয় করবেন এই উদ্ভাবক।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিলিওনেয়ার গেটস তার নিজের ভূমিকাতেই মার্চ মাসে বিগ ব্যাং থিওরির একটি এপিসোডে হাজির হবেন বলে জানিয়েছে এন্টারটেইনমেন্ট উইকলি।

সিরিয়ালটির অন্যতম প্রধান চরিত্র পেনি যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে হঠাৎ সেখানে উপস্থিত হন বিল গেটস। খবরটা জানার পর শেল্ডন, লিওনার্ড, হাওয়ার্ড আর রাজও তার সাথে দেখা করতে চায়। এভাবেই এগিয়ে চলে ওই পর্বের কাহিনী।

আগে বিগ ব্যাং থিওরিতে বিভিন্ন পর্বে অনেকবার ঘুরে ফিরে গেটসের কথা এসছে। একটি পর্বে দেখা যায় উইন্ডোজ ভিস্তার সমালোচনা করায় তিনি শেল্ডনের নাক বরাবর ঘুষি মেরেছেন। কিন্তু, গেটস কখনও সশরীরে উপস্থিত হননি। নতুন পর্বেও শেল্ডনের সাথে গেটসের ঠোকাঠুকি শুরু হওয়ার আশঙ্কা প্রবল।

বিগ ব্যাং থিওরির বিভিন্ন পর্বে প্রযুক্তি জগতের বিভিন্ন বিখ্যাত ব্যাক্তি নানান সময়ে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে বিজ্ঞানী স্টিফেন হকিং, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওয়াজনিক  ও  নিল ডিগ্রাস টাইসনের মত ব্যক্তিরা রয়েছেন।  এবার তাদের দলে যোগ দিলেন বিল গেটস।

বিল গেটসের পর্বটি সম্প্রচারের তারিখ ঘোষণা করা হয়নি, কিন্তু বিগ ব্যাংয়ের নতুন সিজন সম্প্রচার শুরু হচ্ছে মার্চের ১ তারিখ থেকে।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত