আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

প্রখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই

প্রখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই

প্রখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী আর নেই। শনিবার রাতে দুবাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে শ্রীদেবীর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি খ্যাতনামা পরিচালক ও প্রয়োজক বনি কাপুরের স্ত্রী। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। মৃত্যুর সময় তার শয্যা পাশে ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি।

১৯৬৭ সালে শিশুশিল্পী হিসেবে বলিউডের রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী।

শ্রীদেবী অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘ বিরতি দিয়ে ২০১২ সালে তিনি ইংলিশ ভিংলিশ ছবির মাধ্যমে ফের রুপালি পর্দায় ফেরেন।

শ্রীদেবী তামিল, মালায়লাম, তেলেগু, কান্নাডা এবং হিন্দি ভাষার অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তিনি ২০১৩ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পান।

এছাড়া শ্রীদেবী ভারতীয় নারী অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক পুরস্কার বিজয় করেছেন।

শ্রীদেবী ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করেন। তার আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়য়াপন।

শ্রীদেবীর বক্স অফিসে হিট হওয়া ছবি মধ্যে রয়েছে- মাওয়ালি (১৯৮৩), তোহফা (১৯৮৪), মিস্টার ইন্ডিয়া (১৯৮৭), চাঁদনী (১৯৮৯), ‘সাদমা’ (১৯৮৩), চালবাজ (১৯৮৯) ও নাগিন।

শ্রীদেবীর সমালোচকরা বলেন, তার অভিনীত ‘লামহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোমান্টিক সিনেমার মধ্যে অন্যতম, যেটি মুক্তি পেয়েছিল ১৯৯১ সালে।

এছাড়া তার হিট ছবি ছিল- গোমরাহ (১৯৯৩), ২০১৭ সালে শ্রীদেবী অভিনীত শেষ ছবি ‘মম’ও বক্স অফিসে যথেষ্ট সাফল্য পেয়েছিল।

শ্রীদেবীর মৃত্যুতে গোটা ভারতে, বিশেষ করে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অভিনেতা অমিতাভবচ্চনসহ খ্যাতনামা অভিনেতা, পরিচালক ও প্রযোজক টুইট করেছেন।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত