আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মদ্যপ অবস্থায় বাথটাবে ডুবে মারা যান শ্রীদেবী!

মদ্যপ অবস্থায় বাথটাবে ডুবে মারা যান শ্রীদেবী!

আরও ঘনীভূত হলো বলিউড সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু রহস্য। ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, শ্রীদেবী ‘দুর্ঘটনাক্রমে বাথটাবে ডুবে’ মারা গেছেন। দুবায়ের পত্রিকা গালফ নিউজের বরাত দিয়ে একথা জানিয়েছে আলজাজিরা।

সোমবার গালফ নিউজ জানিয়েছে, শ্রীদেবী জুমেইরা এমিরেটস টাওয়ারে তার কক্ষের বাথরুমে যখন যান, তখন তিনি নেশার ঘোরে ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে তিনি বাথটাবে পড়ে গেলে, তাতে জমে থাকা পানিতে ডুবে যান শ্রীদেবী।

একজন পুলিশ কর্মকর্তা পত্রিকাটিকে জানিয়েছে, ‘কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনার ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

দুবাইয়ের সরকারি মিডিয়া অফিসের টুইটে বলা হয়েছে, শ্রীদেবীর কেসটি দুবাই পাবলিক প্রসিকিউটার বা সরকারি কৌঁসুলি ও তদন্তকারীদের কাছে হস্তান্তর করেছে দুবাই পুলিশ।

এই খবর যখন প্রকাশ করা হয় তখন মুম্বাইয়ে শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছে।

এর আগ পর্যন্ত মিডিয়ার রিপোর্টে প্রধানত বলা হয়েছিল, ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন শ্রীদেবী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কিন্তু, শ্রীদেবির দেবর সঞ্জয় কাপুর দাবি করেন, শ্রীদেবীর হৃদপিণ্ডের কোনো অসুখের কথা কেউ কখনো শোনেনি।

ভারতের মানুষ ৫৪ বছর বয়সী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায়।

শ্রীদেবীর পরিবারে তার স্বামী বনি কাপুর, এবং দুই কন্যা জানভী ও খুশি রয়েছে।

শ্রীদেবীর মরদেহ ভারতে ফিরিয়ে আনার পর পাওয়ান মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত