আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

আমার অভিনয়শিল্পী হওয়ার পেছনে শ্রীদেবীর অবদান রয়েছে : প্রিয়াঙ্কা

আমার অভিনয়শিল্পী হওয়ার পেছনে শ্রীদেবীর অবদান রয়েছে : প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া ও শ্রীদেবী

অনেকটা হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। তার মৃত্যুতে শোকাহত তার পরিবার, সহকর্মী ও ভক্তরা। ননদের ছেলের বিয়েতে দুবাই গিয়েছিলেন এ অভিনেত্রী। সেখানেই দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে তার মৃত্যু হয়।

গত ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে যারা সবচেয়ে আগে শোক প্রকাশ করেন তাদের একজন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার টাইম ম্যাগাজিনে শ্রীদেবীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি।

প্রিয়াঙ্কা লেখেন, ‘তিনি রুপালি পর্দার জন্যই জন্মেছিলেন। একজন শিল্পী হিসেবে তিনি মাত্র ৪ বছর বয়সে ডাক পেয়েছিলেন, সিনেমার সেট খেলার জায়গায় পরিণত করেছিলেন। পরিচালকরা ছিল তার বন্ধু এবং ৭০ মিলিমিটার সিনেমা ছিল তার ক্যানভাস। তার হিসেবে অন্য কোনো পথ ছিল না। জন্মের পর তার নাম রাখা হয় আম্মা ইয়াঙ্গার আয়ুপপান। তবে শ্রীদেবী হয়ে ভারতীয় সিনেমার ধারা বদলে দিয়েছিলেন তিনি।

ক্যামেরার সঙ্গে শ্রীদেবীর অন্তরঙ্গ সম্পর্ক ছিল এবং এটিও তাকে এমনভাবে ভালোবেসেছিল যা অন্য কাউকে বাসেনি। তার মুখভঙ্গির প্রতিটি দিক এবং একইসঙ্গে তার চোখের ভঙ্গি খুব নিখুঁতভাবে তুলে ধরেছে। তিনিও বিনিময়ে একে একইরকম ভালোবাসা দিয়েছেন। সাধারণত শ্রীদেবী খুবই লাজুক ও শান্ত তবে এটি থেকে বেরিয়ে এসে তিনি যে পারফরম্যান্স করেছেন তাতে দর্শক শ্বাসরুদ্ধ হয়ে গেছেন। তারা চাইত তার নাচ যেন শেষ না হয়, একটু বেশি সময় চলতে থাকুক।

২৪ ফেব্রুয়ারি ৫৪ বছর বয়সে মৃত্যুর সময় পর্যন্ত শ্রীদেবী ছিল ভারতের প্রথম নারী সুপারস্টার। পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ভারতের বিভিন্ন ভাষার (তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি) সিনেমার মাধ্যমে তিনি বিশ্বের দর্শককে মুগ্ধ করেছেন। সহ-অভিনেতার সাহায্য ছাড়া তিনি নিজেই প্রত্যেক সিনেমায় খ্যাতি অর্জন করেছেন, দর্শক টেনেছেন এবং বক্স অফিস সচল রেখেছেন।

সবাই তাকে পছন্দ করত এবং তার মতো হতে চাইত। তিনি ছিলেন শিশুসুলভ, প্রাপ্তবয়স্ক, মজার, গম্ভীর, রূপসী ও আবেদনময়ী অর্থাৎ একজন প্রকৃত অভিনয়শিল্পী। শ্রীদেবী এমন একটি ধারা রেখে গেছেন যা আমাদের সবার নাগালের বাইরে। এর ভিত্তি তৈরি হয়েছে আত্মত্যাগ, প্রতিভা, কঠোর পরিশ্রম এবং তার প্রতি সৃষ্টিকর্তার আশীর্বাদের মাধ্যমে। 

তিনি আমার শৈশবজুড়ে ছিলেন। আমার অভিনয়ে আসার একটি কারণও তিনি। প্রথম যখন তার মৃত্যুর খবর শুনি, আমি নিশ্চল হয়ে গিয়েছিলাম। আমি শুধু তখন তার সিনেমার গানগুলো শুনেছি, তার আগে সাক্ষাৎকারগুলো পড়েছি এবং তার সিনেমার সেরা দৃশ্যগুলো বারবার দেখেছি। জানি, আমি একা নই, তার লাখ লাখ ভক্ত একইরকম আঘাত পেয়েছেন। তার সঙ্গে ভক্তদের বন্ধন এতটাই মজবুত ছিল যে আমাদের সবার তাকে ঘিরে স্মৃতি রয়েছে। 

তিনি আমাদের ছেড়ে খুব দ্রুত চলে গেছেন। তার সঙ্গে আমার শেষ স্মৃতি গত বছর ডিসেম্বরে একটি অনুষ্ঠানের লাল গালিচায়। ক্যামেরার আলোর ঝলকানির মাঝে তিনি আমাকে শক্ত করে আলিঙ্গন করেছিলেন এবং উচ্ছ্বাস নিয়ে তার দুই মেয়ে জানভি ও খুশিকে নিয়ে কথা বলছিলেন। তাকে খুবই আন্তরিক মনে হয়েছিল এবং তিনি আমার সঙ্গে আবার দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দেবদূতরা কখনই মরে না। তারা শুধু অন্য দুনিয়ায় জ্বলজ্বল করে। তাই আমি তাকে দেখার জন্য আকাশে তাকিয়ে থাকি। আপনার জাদুর জন্য ধন্যবাদ শ্রীদেবী ম্যাডাম। আজীবন আপনার ভক্ত হয়ে থাকব।’


এলএবাংলাটাইমস/ই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত