আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী বনি কাপুর

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বামী বনি কাপুর

বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর অকালপ্রয়াণের পরে বেশ কয়েকদিন কেটে গেছে। শ্রীদেবীকে কান্নায় বিদায় জানিয়েছে হাজারো ভক্ত অনুরাগী। তাকে নিয়ে এতদিন অনেকেই অনেক কথা বললেও চুপ ছিলেন স্বামী বনি কাপুর।

তার বন্ধু এবং চলচ্চিত্র বিশ্লেষক কমল নাহতার সঙ্গে নিজের জীবনের সবচেয়ে ভয়াবহ সেই রাতের কথা জানিয়েছেন বনি। এরই মধ্যে পুরো ঘটনাটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছেন নাহতা।

তার ভাষ্য, শ্রীদেবীকে চমকে দেয়ার জন্যই দ্বিতীয়বার দুবাই গিয়েছিলেন বনি। স্ত্রীর জন্য সারপ্রাইজ ডিনারের আয়োজনও করেছিলেন। দুবাইয়ের জুমিরাহ এমিরেটস টাওয়ার হোটেলের ২০০১ নম্বর কক্ষে ছিলেন তারা।

স্বামীর সাথে রোমান্টিক ডিনারে যাবার আগে গোসল করতে গিয়েছিলেন শ্রীদেবী। এ সময় সোফায় বসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা দেখছিলেন বনি। এদিকে বাথরুমে ২০ মিনিট পার হয়ে গেলেও শ্রীদেবী ভেতরেই ছিলেন। আর তখনই উদ্বিগ্ন হন বনি। একাধিকবার শ্রীদেবীকে ডাকতে থাকেন। তবে ভেতর থেকে কোনো সাড়া পাননি।

কোনো উপায় না দেখে দরজায় ধাক্কা দেন তিনি। ভেতর থেকে দরজা আটকানো না থাকায় প্রথম ধাক্কাতেই খুলে যায়।

এর আগে শ্রীদেবীর সঙ্গে বনির দাম্পত্য জীবনের প্রসঙ্গে প্রশ্ন ওঠায় এই প্রযোজক জানিয়েছিলেন, ২৪ তারিখ সকালেও তার সঙ্গে শ্রীদেবীর কথা হয়েছিল। কিন্তু নিজের দুবাই আসার কথা তিনি লুকিয়ে গিয়েছিলেন অভিনেত্রীর থেকে। দুবাইয়ের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ হোটেলে পৌঁছান বনি।

শ্রীদেবী ছাড়া খুব একা হয়ে গিয়েছেন বনি। স্ত্রীর স্মৃতি রোমন্থন করতে বসে বারবার তার সঙ্গে প্রথম দেখার দৃশ্যই ফুটে উঠছে বনি কাপুরের চোখের সামনে। আর সেই স্মৃতি বুকে নিয়েই বাকি জীবন কাটাতে চান নাহতাকে এমনটাই জানালেন বনি।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত