আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

হলিউডের ছবিতে বাংলাদেশি বৈমানিক ও ‘হাল্ক’ নায়ক

হলিউডের ছবিতে বাংলাদেশি বৈমানিক ও ‘হাল্ক’ নায়ক

হাল্ক-এর নায়ক মার্ক রাফালো এবং বাংলাদেশি বৈমানিক চরিত্রে কুমাইল নানজিয়ানি

হলিউডে মার্ভেল কমিকসের সুপারহিরো ‘হাল্ক’ হিসেবে মার্ক রাফালোকে সবাই চেনেন। এবার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মাণাধীন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বিখ্যাত এই অভিনেতা। এর নাম রাখা হয়েছে ‘দ্য ট্রু আমেরিকান’।
নির্মাণাধীন ছবিটির প্রধান দুই চরিত্র অভিবাসী বাংলাদেশি বৈমানিক ও আরববিদ্বেষী এক হামলাকারী। এতে বাংলাদেশির চরিত্রে অভিনয় করছেন কুমাইল নানজিয়ানি ও আক্রমণকারীর ভূমিকায় থাকছেন মার্ক রাফালো।
ছবিটির গল্প নেওয়া হয়েছে ২০১৪ সালে প্রকাশিত আনন্দ গিরিধারাদাসের নন-ফিকশন বই ‘দ্য ট্রু আমেরিকান: মার্ডার অ্যান্ড মারসি ইন টেক্সাস’ থেকে। ৯/১১ হামলার এক মাস পরের একটি সত্যি ঘটনা নিয়ে এটি লিখেছেন তিনি। যেখানে রইস ভূঁইয়া (নানজিয়ানি) একজন মুসলিম বাংলাদেশি বৈমানিক। ঘটনাক্রমে এক আরববিদ্বেষী হামলাকারীর কবলে পড়তে হয় তাকে। শুধু নিজের কথা ও আত্মবিশ্বাসের জোরে এই যাত্রায় বেঁচে যান তিনি। পরবর্তী সময়ে আক্রমণকারীর সাজা মওকুফের জন্য লড়াই চালান এই বাংলাদেশি।
ছবিটিতে হামলাকারী মার্ক স্ট্রোম্যানের ভূমিকায় থাকছেন মার্ক রাফালো। ছবিতে দেখা যাবে, তিনি ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের একজন। এ কারণে চরমভাবে আরববিদ্বেষী মনোভাব জন্মায় তার মধ্যে।
তবে ছবিটির মুক্তি ও দৃশ্যধারণ নিয়ে কোনও তথ্য দেয়নি পশ্চিমা সংবাদমাধ্যম। অন্নপূর্ণা পিকচার্সের ব্যানারে এটি পরিচালনা করবেন পাবলো ল্যারিন্স।
হাল্ক চরিত্রে অভিনয়ের সুবাদে বাংলাদেশেও বেশ জনপ্রিয় মার্ক রাফালো। তবে নতুন ছবির অন্য চরিত্র এ দেশের দর্শকের কাছে খুব একটা চেনা না লাগলেও মার্কিনিদের কাছে তিনি বেশ জনপ্রিয়। পাকিস্তানি বংশোদ্ভূত এই আমেরিকান অভিনয়ের পাশাপাশি স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে সুনাম কুড়িয়েছেন। অস্কার মনোনয়নসহ একাধিক পুরস্কারও আছে তার ঘরে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত