আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

টাকা বিলিয়ে দিচ্ছেন জাহিদ হাসান!

টাকা বিলিয়ে দিচ্ছেন জাহিদ হাসান!

: আপনি তো এখন নিয়মিত পরিচালনা করছেন। উড়ামন আপনার কত নম্বর ধারাবাহিক নাটক?: আমি তো ম্যালা কাজ করছি। সংখ্যা গুনে গুনে কাজ করি না।: সর্বশেষ ধারাবাহিক কোনটি ছিল?: একটু দাঁড়ান। নামটা মনে করি নিই। সিরাজগঞ্জ শহরে আমাদের বাড়িতে শুটিং করেছিলাম। আমি ছিলাম সাংবাদিক। ও হ্যাঁ, মনে পড়েছে, টো টো কোম্পানি। এটিএন বাংলায় প্রচার হয়েছিল।: উড়ামন নাটকের কাজ কোথায় করছেন?: এত দিন তো কাজ করেছি সিরাজগঞ্জ শহরে, আজ (শনিবার) থেকে কাজ করছি পুবাইলে। আর হয়তো সিরাজগঞ্জে যেতে হবে না। কারণ, পরের গল্পটা ঘুরে গেছে।গতকাল শনিবার দুপুরে কথা হচ্ছিল জাহিদ হাসানের সঙ্গে। আজ আরটিভিতে তাঁর একটি ধারাবাহিক নাটক শুরু হচ্ছে। নাম উড়ামন। লিখেছেন জাকির হোসেন। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান।টো টো কোম্পানি নাটকে জাহিদ হাসান ছিলেন মফস্বলের একজন সাংবাদিক। উড়ামন নাটকে তিনি সবাইকে টাকা বিলিয়ে দিচ্ছেন। বললেন, ‘উড়ামন নাটকে আমার চরিত্রের নাম সায়খুল। জীবনের প্রথম দিকে দারুণ আর্থিক অনটন ছিল তার। একসময় সায়খুল বিদেশ চলে যায়। যখন দেশে ফিরে আসে, তখন তার কাছে অনেক টাকা। এখন টাকা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। টাকা দিয়েই সবকিছু বিচার করে।’: দর্শক উড়ামন নাটকটি কেন দেখবেন?: দর্শক আমাদের কোন নাটকটা দেখেন? আমি তো আমার বাসার কিছু মানুষকে দিয়েই তা বেশ বুঝতে পারি। সোমবার থেকে শনিবার ভারতের স্টার জলসা আর জি বাংলায় কোন ধারাবাহিকটি কয়টায় দেখানো হচ্ছে, তা সবার মুখস্থ। কিন্তু আমার নাটক কখন দেখানো হচ্ছে, তা কেউ জানে না। তবে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা উড়ামন নাটকটি দেখুন। ভালো লাগবে। ভালো লাগার মতো অনেক কিছু আছে এই নাটকে, বললেন জাহিদ হাসান।উড়ামন নাটকে আরও অভিনয় করেছেন নওশীন, অহনা, শামীম জামান, সিদ্দিকুর রহমান, কেয়া চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত