আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

২৯ এপ্রিল রোমে মিস বাংলাদেশ ইতালী ২০১৮ এর গ্রান্ড ফাইনাল

২৯ এপ্রিল রোমে মিস বাংলাদেশ ইতালী ২০১৮ এর গ্রান্ড ফাইনাল

ইতালীর ৫টি শহর মিলান, পালেরমো, ভেনিস, বলোনিয়া এবং রোমে সিলেকশন রাউন্ডে ইয়েস কার্ড পাওয়া ২৫ জন প্রতিযোগীকে নিয়ে ইতালীর রাজধানী রোমে ২৯ এপ্রিল রবিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষীত গ্রান্ড ফাইনাল। অনুষ্ঠানটি রোমের জনপ্রিয় থিয়েটার সান লিয়নে (ভিয়া প্রেনেসটিনা ১০৪) এ অনুষ্ঠিত হবে । প্রায় ৫০০জনের ধারন ক্ষমতা সম্পন্ন এই হলের অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকবে প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ জন বাছাইয়ে সরাসরি ভোটের সুযোগ। এছাড়াও ভোদাফোন ইতালীর পক্ষ থেকে সবার জন্যই থাকছে বিশেষ গিফট প্যাক।
রোমের বিভিন্ন শহর থেকে ইতিমধ্যে প্রতিযোগীরা রোমে আগমন শুরু করেছেন। অধিকাংশ প্রতিযোগী অফিসিয়াল পার্টনার জিও থ্রিষ্টার হোটেল এ সপরিবারে অবস্থান করবেন।
ইতালীর জনপ্রিয় মডেল, অভিনয় এবং নৃত্যশিল্পী ভ্যালেন্টিনা আয়োজনের অফিসিয়াল কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন।
প্রথমবারের মতো জনপ্রিয় শিল্পী প্রিতম আহমেদ এর ইন্টারন্যাশনাল ব্যান্ড প্রিতম এ্যান্ড কোং আয়োজনে লাইভ পাারফরমেন্স করবে। তার পাশাপাশি রোমের ২য় প্রজন্মের ব্যান্ড অকুষ্টিক ফ্রেম বাংলা গান পরিবেশন করবেন।
গ্রান্ড ফাইনালে বিচারকদের নাম অনুষ্ঠানের দিনেই ঘোষনা দেয়া হবে। প্রতিযোগীদের জন্য থাকছে বাংলাদেশের জামদানী শাড়ী নিয়ে বিশেষ ক্যাটওয়াক।
মূলত সৌন্দর্য এবং ট্যালেন্টের সম্বনয়ে বাছাই করা হবে সেরা বিজয়ীকে। ইতিমধ্যে মিস বাংলাদেশ ইতালী অফিসিয়াল ফেসবুক পেজে সেরা ২৫ জন তাদের নিজেদের তৈরী সেলফী ভিডিওতে বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরার আশা ব্যক্ত করেছেন যা ইতিমধ্যে সকল মহলে ব্যাপকভাবে প্রশংশিত হয়েছে।
মিস বাংলাদেশ ইতালী অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন ইতালীতে নিযূক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবাহান। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের আয়োজক ইমন রহমান- সিলেকশন রাউন্ডে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গ্রান্ড ফাইনাল প্রোগ্রামে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মিস বাংলাদেশ ইতালী মূলত বাংলাদেশকে তুলে ধরার একটি সুস্থ ধারার প্রতিযোগীতা হিসেবে প্রবাসীরা মতামত দিয়েছেন। গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানটি বিনোদনে নতুন মাত্রা বয়ে আনবে বলেই সবাই আশা প্রকাশ করছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত