আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শুটিংয়ে প্রতারণা, বুঝতে পেরে চলে গেলেন মাহি

শুটিংয়ে প্রতারণা, বুঝতে পেরে চলে গেলেন মাহি

বলা হয়েছিল চলচ্চিত্র কিন্তু নায়িকা শুটিং স্পটে দিনের অর্ধেক কাজ করার পর বুঝতে পারলেন এটা হচ্ছে মিউজিক ভিডিও।  তারপর যা হওয়ার তাই হলো।  আর এই পুরো ঘটনাটা ঘটেছে মাহিয়া মাহির সাথে।  বলা হয়েছিল, এটা অনন্য মামুনের ‘তুই শুধু আমার’ ছবির কাজও । এ ছবিতে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার সোহম ও ওম।

ছবির কথা বলেই  মাহির শিডিউল নেন পরিচালক।  সেই অনুযায়ী  শনিবার (২৮ এপ্রিল) এফডিসির ৭ নং ফ্লোরে শুটিং শুরু হয় এবং মাহিও অংশ নেন।

কিন্তু মাহিয়া মাহি পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন এবং শুটিং শেষ না করেই চলে যান। জানা গেছে, এই সিনেমার গানের শুটিংয়ের কথা বলে মাহির সিডিউল নেন পরিচালক।  কিন্তু পরে দেখা যায় সিনেমার গানের কথা বলে মাহিকে দিয়ে মিউজিক ভিডিওর কাজ করানো শুরু করেছিলেন পরিচালক।  বিষয়টি যখন মাহি বুঝতে পারেন তখনই সঙ্গে সঙ্গে শুটিংস্থল ত্যাগ করেন। পরে মাহি আর কাজটি করেননি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমাকে সিনেমার গানের শুটিংয়ের কথা বললে আমি সিডিউল দেই। প্রায় গানের অর্ধেক কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি এটা সিনেমার গান নয়। আমাকে দিয়ে মিউজিক ভিডিও বানানো হচ্ছে। এরপর আর কাজটি করিনি।’

তিনি আরও বলেন, ‘পরিচালকের এমন মিথ্যাচার আমার খারাপ লেগেছে। তিনি অন্যায় করেছেন।’

পরিচালক অনন্য মামুন এ বিষয়ে বলেন, ‘পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি। মাহির সঙ্গে আমি কথা বলব এই নিয়ে। সবকিছু মিটে যাবে শিগগিরই।’

তবে গানটির প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, ‘অনন্য মামুনের সঙ্গে গানের মিউজিক ভিডিওর কথা হয়। সে আমাকে বলে এটা মাহিকে দিয়ে শুট করাবে। এরকম ঝামেলা হবে আশা করিনি। নাহলে আমি নিজেই মাহির সঙ্গে কথা বলতাম।’

এলএবাংলাটাইমস/ই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত