আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

এক মঞ্চে গাইলেন শাহানা কাজী, নেহা কাক্কার ও আতিফ আসলাম

এক মঞ্চে গাইলেন শাহানা কাজী, নেহা কাক্কার ও আতিফ আসলাম

কণ্ঠশিল্পী শাহানা কাজী আবারও বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সঙ্গে টরন্টো মাতালেন। সম্প্রতি টরন্টোর হারশী সেন্টারে অনুষ্ঠিত হয় ‘আতিফ ও নেহা লাইভ ইন কনসার্ট’ শীর্ষক একটি মেগা কনসার্ট। সেখানে বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নেহা কাক্কার ও আতিফ আসলামের সাথে এক মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী।

বাঙালি কন্যা ‘শাহানা কাজী’ তেজাব’ ছবির ‘এক দো তিন’ গানটি দিয়ে কনসার্টটির সূচনা করেন এবং বলিউডের আরো বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করেন। সাত হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন কনসার্ট ভেন্যুটি ছিল পুরাপুরি শ্রোতা-দর্শকে ভর্তি।  এবার কনসার্টে  শাহানা কাজী ও আতিফ আসলামের পোশাক  ছিল পুরাপুরি ম্যাচ করা। দুজনই কালো, সাদা এবং রূপালী থিমে সজ্জিত ছিলেন।

আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত কণ্ঠশিল্পী শাহানা কাজী এর আগেও বলিউডের প্রখ্যাত কণ্ঠশিল্পী সুনিধি চৌহান, সোনু নিগম, কুমার শানু, অলকা ইয়াগনিক, আতিফ আসলাম ও আয়ুষ্মান খোরানার সঙ্গে বেশ অনেকগুলো কনসার্টে একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন। আতিফ আসলামের সাথে এটি ছিল তার তৃতীয় কনসার্ট। শাহানা কাজী এর আগে হারশী সেন্টারে আরো তিনবার লাইভ পারফর্ম করেছেন।

তিনিই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত গায়িকা যিনি টরন্টোর প্রায় বিশ হাজার শ্রোতা-দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কনসার্ট ভেন্যু এয়ার কানাডা সেন্টারেও লাইভ পারফর্ম করেন যেখানে শুধুমাত্র বিশ্বের শীর্ষ স্থানীয় তারকারা পারফর্ম করে থাকেন।

বলিউড কনসার্টের পাশাপাশি গত বছর টরন্টোতে অনুষ্ঠিত কানাডার বাংলাদেশ ফেস্টিভ্যাল-এ বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন এবং ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালী যুগের প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদীর সঙ্গেও এক মঞ্চে গান করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন তিনি।

শাহানা কাজী টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২০১৫ সালে কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের এ্যালবাম। আর এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ও আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে সুরের মায়াজালে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহানা কাজী। লাইভ কনসার্টের এত ব্যস্ততার মধ্যেও তিনি শ্রোতাদের জন্য বেশ কিছু নতুন বাংলা গান প্রস্তুত করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় শাহানা কাজী। বর্তমানে তার ভেরিফাইড ফেসবুক পেজ-এ ফলোয়ারের সংখ্যা প্রায় ২২ লাখ।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত