আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শাহানা কাজীর নতুন মিউজিক ভিডিও

শাহানা কাজীর নতুন মিউজিক ভিডিও

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী। প্রবাসে থাকলেও দেশীয় গান দিয়ে সেখানে সুনাম কুড়িয়েছেন এই শিল্পী। এবার যুগের সাথে তাল মিলিয়ে মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের জন্য নতুন চমকে হাজির হলেন শাহানা কাজী।

সম্প্রতি শাহানা কাজী তার ইউটিউব চ্যানেলে ‘আমি সেই দিন’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটি চিত্রায়িত হয়েছে কানাডার টরন্টোতে এবং প্রকাশ হয়েছে কানাডার ব্লসম মিউজিক এর ব্যানারে। সেখানে মডেল হয়েছেন তিনি নিজেই। গানটির ভিডিও গত বছর প্রকাশ করার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কারণে গত বছর সেটা সম্ভব হয়নি। গানের কথা লিখেছেন কবির বকুল।

শাহানা কাজী বলেন, ‘একটা সময় শ্রোতারা শুধু গান শুনতেন। এখন প্রযুক্তির সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে। তারা গান শোনার পাশাপাশি এর দৃষ্টিনন্দন ভিডিও দেখতে চান। এই কারণেই ভিডিওটি করা।’

তিনি আরও বলেন, ‘শ্রোতারা ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমাকে জানিয়েছেন, তারা আমার গানের মডেল হিসেবে আমাকেই মিউজিক ভিডিওতে দেখতে চান। দর্শক-শ্রোতাদের এই আগ্রহের কারণেই আমি নতুনরূপে মিউজিক ভিডিওতে হাজির হয়েছি। আশা করি, দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত কণ্ঠশিল্পী শাহানা কাজী ইতিমধ্যে বলিউডের অনেক প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সাথে এক মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন। আতিফ আসলামের সাথে তিনি তিনটি কনসার্ট করেছেন। এছাড়াও শাহানা কাজী সুনিধি চৌহান, সোনু নিগম, কুমার শানু, অলকা ইয়াগনিক ও আয়ুষ্মান খোরানার সঙ্গে বেশ অনেকগুলো কনসার্টে একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন।

বলিউড কনসার্টের পাশাপাশি গত বছর টরন্টোতে অনুষ্ঠিত কানাডার বাংলাদেশ ফেস্টিভ্যাল-এ বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন এবং ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালী যুগের প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদীর সঙ্গেও এক মঞ্চে গান করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন তিনি।

শাহানা কাজী টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২০১৫ সালে কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের এ্যালবাম। আর এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ও আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে সুরের মায়াজালে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহানা কাজী। বর্তমানে তার ভেরিফাইড ফেসবুক পেজ-এ ফলোয়ারের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে।

এলএবাংলাটাইমস//এলআরটি  

শেয়ার করুন

পাঠকের মতামত