আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

২১০০ সালের মধ্যে হিমালয়ের ৭৫ শতাংশ বরফ গলার আশঙ্কা

২১০০ সালের মধ্যে হিমালয়ের ৭৫ শতাংশ বরফ গলার আশঙ্কা

এলএবাংলাটাইমস

এশিয়ার হিন্দুকুশ হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার ফলে ২ বিলিয়ন মানুষের বিপদে পড়ার আশঙ্কা করছে বিজ্ঞানীরা। মঙ্গলবার কাঠমান্ডু-ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, এত দ্রুত গতিতে বরফ গলে গেলে এই শতাব্দীর মধ্যেই বরফের আয়তনের ৭৫ শতাংশ কমে যাবে।  এতে পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন নদীগুলোর ভাটিতে বসবাসকারী প্রায় ২ বিলিয়ন মানুষ বিপজ্জনক বন্যার মুখোমুখি হতে পারে এবং পানির ঘাটতি দেখা দিতে পারে।

মঙ্গলবার কাঠমান্ডু-ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এর রিপোর্টে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, গ্রিনহাউজ গ্যাসগুলো  যদি দ্রুত হ্রাস করা না হয় তবে আগামী বছরগুলোতে আকস্মিক বন্যা এবং তুষার ধসের সম্ভাবনা বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু হিমালয়ে বসবাসকারী ২৪০ মিলিয়ন মানুষই নয় বরং পাহাড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া আরও ১২টি নদীর কাছে বসবাসকারী  ১.৬৫ বিলিয়ন মানুষও পরিষ্কার পানির অভাবে পড়বে।

মাইগ্রেশন বিশেষজ্ঞ আমিনা মাহারজান বলেন, ‘এই পাহাড়ে বসবাসকারী যেসব মানুষ এতদিন বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে চিন্তিত ছিলেন না তারাই জলবায়ু পরিবর্তনের কারণে বিপদের সম্মুখীন হতে যাচ্ছে এবং বর্তমান অভিযোজন প্রচেষ্টা এতোটাই কম যে, সবাই এগিয়ে না আসলে সম্প্রদায়গুলো এই বিপদের মোকাবিলা করতে সক্ষম হবে না'

পূর্ববর্তী বিভিন্ন প্রতিবেদনে পাওয়া যায়, জলবায়ু পরিবর্তনের ফলে তুষার এবং বরফে আচ্ছাদিত অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মাউন্ট এভারেস্টে গত ৩০ বছরেই ২০০০ বছরের সমান বরফ গলে গেছে। হিমালয়ের বরফগুলো আগের দশকের তুলনায় ২০১০ সাল থেকে ৬৫ শতাংশ দ্রুত গতিতে গলে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এই ক্ষতিগ্রস্ত অঞ্চলের হিমবাহ, তুষার এবং পার্মাফ্রস্টগুলো বৈশ্বিক উষ্ণায়নের আগে অপরিবর্তিত ছিল। এমন করে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াস হারে বাড়তে থাকলে ২১০০ সালের মধ্যে সমগ্র অঞ্চলের বরফের আয়তন ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশে কমে যাবে ।

কিন্তু অবস্থানের ওপর নির্ভর করবে কোথায় কোথায় বরফ গলবে। বর্তমান জলবায়ু নীতি অনুযায়ী, ২১০০ সালের মধ্যে পূর্ব হিমালয়ের (যার মধ্যে নেপাল এবং ভুটান রয়েছে) বরফগুলো ৩ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ৭৫ শতাংশ হ্রাস পাবে এবং ৪ ডিগ্রি সেলসিয়াসে তা পরিণত হবে ৮০ শতাংশে।

একজন পরিবেশ বিজ্ঞানী এবং ‘আইসিআইএমওডি’-এর সহকর্মী বলেন, ‘আমরা ১০০ বছরের ব্যবধানের মধ্যেই এগুলো হারাতে যাচ্ছি, আমাদের হাতে বেশি সময় নেই।’ 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত