আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

কুকুরের তাড়া খেয়ে পালাল কালো ভালুক

কুকুরের তাড়া খেয়ে পালাল কালো ভালুক

ছবি: এলএবাংলাটাইমস

কানেটিকাট অঙ্গরাজ্যে বাড়ির আঙিনায় খেলছিল ৪ বছরের শিশু। তার দিকে এগিয়ে আসছিল একটি কালো ভালুক। তবে বাড়ির কুকুর অবস্থা দেখে ভালুকের দিকে তেড়ে যায়। কুকুরের তাড়া খেয়ে পালিয়ে যায় ভালুকটি। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দৃশ্যটি।

অঙ্গরাজ্যের শেরম্যানের বাসিন্দা গ্রেগরি গ্র্যান্ট তাঁর শিশুসন্তান গ্যাভিনের ভিডিও দেখান। ভিডিওতে বাড়ির আঙিনায় একটি কালো ভালুক ধরা পড়ে এবং তাকে পালিয়ে যেতে দেখা যায়।
চলতি সপ্তাহে প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রেগরির পরিবারের ৮ বছর বয়সী কুকুর জ্যাক দৌড়াচ্ছে। জ্যাকই ভালুককে তাড়িয়ে বাড়ির বাইরে বের করে দেয়।

গ্র্যান্ট বলেন, জ্যাককে ঘটনার দিন সন্ধ্যায় পুরস্কৃত করা হয়েছে। তাকে গোসল দেওয়া হয়েছে এবং আইসক্রিমসহ নানা কিছু খাওয়ানো হয়েছে।

কানেটিকাট অঙ্গরাজ্যের জ্বালানি ও পরিবেশ সুরক্ষা বিভাগ জানিয়েছে, ভালুকের এমন আচমকা হানার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জ্যাকই এমন প্রথম পোষা প্রাণী, বিষয়টি তা নয়। সেই শুধু ভালুক থেকে মালিকের সম্পত্তি রক্ষা করেছে, এমন নয়।

যুক্তরাষ্ট্রেরই নিউহ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের থরটন এলাকার বাসিন্দা মার্ক ল্যাকরয়েক্স এমন একটি ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছিলেন। এতে দেখা যায়, তাঁর পোষা ব্রুনো নামের ১৮ পাউন্ড ওজনের মেইন কুন প্রজাতির বিড়াল একটি ভালুককে তাড়িয়ে দিচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত