আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

মানুষের সমান লম্বা ফুলটির গন্ধ পচা মাংসের মতো

মানুষের সমান লম্বা ফুলটির গন্ধ পচা মাংসের মতো

ছবি: এলএবাংলাটাইমস

কয়েক বছরে একবার দেখা মেলে কর্পস ফুলের। বিশালাকারের এই রঙিন ফুল যে কারও নজর কাড়বে, কিন্তু পাশে গেলে নাক সিটকাতে হবে। এ যে পচা মাংসের গন্ধ। অবাক হলেও সত্যি, কর্পস ফুলের গন্ধ সহ্য করা কঠিন। তবে বিরল হওয়ায় অনেকেই ফুলটি দেখতে ছুটে যান।

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের পাশে হান্টিংডন পাঠাগারে সম্প্রতি একটি কর্পস ফুল ফুটেছে। ফুলটি দেখতে সেখানে যাচ্ছেন অনেকেই। কয়েক বছর পরপর এ ফুল ফুটে থাকে।

সেখানকার মালি ব্রাইসি ডান বলেন, ‘মাংস পচে গেলে যেমন গন্ধ ছড়ায়, এ ফুলের গন্ধ একেবারে ওই রকম।’ তিনি আরও বলেন, পরাগায়নের জন্য ক্যারিয়ন মাছিকে আকৃষ্ট করতে এই ফুল পচা মাংসের মতো গন্ধ ছড়িয়ে দেয়। এ গন্ধ যত প্রকট হয়ে, ফুলটির প্রতি মাছি তত বেশি আকৃষ্ট হয়। এ ধরনের মাছি পশুর পচে যাওয়া মাংসের ওপর বসে।
বিরল এ ফুলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর আকার। এ ফুল মানুষের মতো লম্বা। অনেক সময় একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে লম্বা হয়। এটি আদতে শত শত ছোট ফুলের সমাহার।

দেখতে বিশাল ও স্বল্প সময়ের জন্য ফোটার কারণে ফুলটির প্রতি মানুষের আগ্রহও বেশি বলে জানান ব্রাইসি ডান। ডায়ানা ডু নামের এক নারী ফুলটি দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘এটা খুবই বিরল একটি ফুল। আমি ভাগ্যবান, ফুলটির দেখা পেয়েছি।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত