আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

সিটি ব্যাংকে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংকে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক সম্প্রতি বাজারে এনেছে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং বাংলাদেশ, নেপাল ও ভুটানের ভিসা কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ কার্ডের মোড়ক উন্মোচন করেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রিমিয়াম ক্রেডিট কার্ডে থাকছে ১০ হাজার টাকা সমমূল্যের এয়ার টিকিট ওয়েলকাম ভাউচার; বছরে ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক; দেশের প্রথম সারির পাঁচতারকা হোটেলগুলিতে বাই-ওয়ান-গেট-ওয়ান-ফ্রি বুফে অফার; ঢাকার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সিটি ব্যাংকের তিনটি লাউঞ্জে আনলিমিটেড প্রবেশাধিকার; বছরে আটবার বিদেশে ফ্রি ব্যবহার সুবিধা সম্পন্ন প্রায়োরিটি পাস কার্ড; ডাবল বেনিফিট বিমা সুবিধা; ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি মিট-অ্যান্ড-গ্রিট সেবা। এছাড়াও এ কার্ডের গ্রাহকরা দেশের পাঁচ হাজার ইলেকট্রনিক, ফার্নিচার ও স্মার্টফোন আউটলেটে পাবেন সুদবিহীন কিস্তি সুবিধা। নির্বাচিত কিছু রেস্টুরেন্ট, রিটেল স্টোর ও লাইফস্টাইল আউটলেটে বিশেষ ডিসকাউন্ট। এ বিষয়ে মাসরুর আরেফিন বলেন, ‘আমরা সব সময় আমাদের গ্রাহকদের শ্রেষ্ঠটাই দিতে চাই। ভিসার এই ক্রেডিট কার্ড বাজারে সেরার মানদণ্ড হয়ে থাকলো। এটাই সিটি ব্যাংক।’


সাব্বির আহমেদ বলেন, ‘এই প্রিমিয়াম ক্রেডিট কার্ড বাংলাদেশের সব পেশাজীবীর প্রয়োজনীয়তা সহজে মেটাবে। সেরা সব সুবিধা থাকছে এতে। ভিসার মাধ্যমে আমরা ভোক্তা এবং আমাদের অংশীদারদের জন্য অর্থপূর্ণ মূল্য তৈরির চেষ্টা করি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত