আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

২৫০ কিমি বেগে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘হেলেন’!

২৫০ কিমি বেগে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘হেলেন’!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে গেছে হারিকেন হেলেন। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ফ্লোরিডা উপকূলে। এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাস্তাঘাটে।

সৈকতে আছড়ে পড়ছে ভয়াবহ সব ঢেউ। বাতাসের গতিও ছিল তীব্র। উপকূলজুড়ে মুষলধারে বৃষ্টি, রাস্তাঘাট তলিয়ে দেখা দিচ্ছে বন্যা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে তীব্র বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যায় হারিকেন হেলেন।

এর আগে ক্যাটাগরি-৪ হারিকেনের সতর্কতা দিয়ে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়, প্রতি ঘণ্টায় আড়াইশ’ কিলোমিটারের বেশি গতিবেগে ধেয়ে আসছে হেলেন। এর প্রভাবে জর্জিয়া ও ক্যারোলাইনায় বাড়তে পারে পানি। জরুরি সতর্কতা জারি করা হয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও।

মেক্সিকো উপকূল থেকে ক্রমশ ফ্লোরিডার দিকে এগিয়ে গেলেও, এখনও ব্যাপক তাণ্ডব চালাচ্ছে দক্ষিণাঞ্চলীয় উপকূলে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উপকূলীয় বাসিন্দারা। বন্যার পানিতে ভেসে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। সরিয়ে নেয়া হয়েছে বহু বাসিন্দাকে।

এদিকে, তুমুল তাণ্ডবের পর কিছুটা দুর্বল হয়ে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ওপর দিয়ে বয়ে যায় ঝড় ‘জন’।
তবে এটি আরও শক্তিশালী হতে পারে বলে সতর্কতা জারি করেছে মেক্সিকোর আবহাওয়া বিভাগ। এরই মধ্যে জন’র আঘাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এক লাখেরও বেশি বাড়িঘর। ভেঙে পড়েছে গাছপালা ও বাড়িঘর। চার হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত