আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বিষধর সাপের কামড়েও ছয় দিন দুর্গম পাহাড়ে বেঁচেছিলেন নারী

বিষধর সাপের কামড়েও ছয় দিন দুর্গম পাহাড়ে বেঁচেছিলেন নারী

ছবিঃ এলএবাংলাটাইমস

অস্ট্রেলিয়ায় তুষারে আচ্ছাদিত পর্বতে ছয় দিন নিখোঁজ ছিলেন এক নারী। গত রোববার তাঁকে ‘আহত’ অবস্থায় উদ্ধার করেছেন দেশটির জরুরি বিভাগের সদস্যরা। তাঁকে খুঁজে পেতে বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল।

নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের পুলিশ বলেছে, লোভিসা জোবার্গ নামের ওই নারীর অবস্থান গত রোববার স্থানীয় সময় বিকেলে শনাক্ত করা সম্ভব হয়। নিখোঁজ থাকা অবস্থায় তাঁকে একটি সাপে কামড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁর শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছিল। তাঁর একটি পায়ের গোড়ালি ছিল মচকানো।

জোবার্গ আলোকচিত্রী হিসেবে পরিচিত। সন্ধান পাওয়ার পর তাঁকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে।

৪৮ বছর বয়সী এ আলোকচিত্রী এনএসডব্লিউর কোসিয়াসকো ন্যাশনাল পার্কের গভীরে নিয়মিত আসা-যাওয়া করেন। তিনি প্রায় সময় পর্বতে থাকা বন্য ঘোড়ার ছবি তোলেন।

যে গাড়ি নিয়ে জোবার্গ কোসিয়াসকো ন্যাশনাল পার্কের গভীরে গিয়েছিলেন, সেটি ছিল ভাড়া করা। ওই গাড়ির কোম্পানি তাঁর গাড়ি ফেরত না আসা ও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, এমনটি জানানোর পর জোবার্গের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়।

২১ অক্টোবর এনএসডব্লিউ পুলিশ জোবার্গকে খুঁজে পেতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রচার শুরু করে। প্রশিক্ষিত কুকুর, অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্য, পার্ক রেঞ্জার এবং তাপ শনাক্তকারী একটি হেলিকপ্টার নিয়ে বড় ধরনের অনুসন্ধান অভিযান শুরু করা হয়।

কিন্তু বেশ কয়েক দিনের অভিযানেও জোবার্গকে খুঁজে না পাওয়ায় উদ্ধারশিবিরে আশঙ্কা বেড়ে যায়। কারণ, কোসিয়াসকো ন্যাশনাল পার্কের চারপাশের এলাকায় রাতের তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে আসে।

এই পরিস্থিতিতে স্থানীয় সময় রোববার বিকেলে জোবার্গকে পাওয়া যায়। কিয়ান্দ্রায় নুঙ্গার ক্রিক ট্রেইল এলাকায় ন্যাশনাল পার্ক ও বন্য প্রাণী সেবার এক কর্মকর্তা তাঁকে খুঁজে পান।

সুপারিনটেনডেন্ট টবি লিন্ডসে গণমাধ্যমকে বলেন, জোবার্গ কয়েক দিন ধরে ঘাসে আচ্ছাদিত দুর্গম পাহাড়ে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। এই কর্মকর্তা উদ্ধারকারীদের বলেছেন, তিনি মনে করেন, তাঁকে চার দিন আগে একটি দুধরাজ সাপে কামড় দিয়েছে।

এই প্রজাতির সাপ সাধারণত তেমন একটা আগ্রাসী নয়; বরং লাজুক। কিন্তু এই সাপের বিষ বেশ শক্তিশালী। এ ধরনের সাপের কামড়ের চিকিৎসা দেওয়া না হলে তা প্রাণঘাতী হতে পারে।

সুপারিনটেনডেন্ট টবি লিন্ডসে বলেন, তিনি (জোবার্গ) বেশ ভাগ্যবান বলে এখনো জীবিত আছেন। তাঁকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত