আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

হিমশীতল হ্রদ থেকে ফিরে এল অন্ধ বিড়াল

হিমশীতল হ্রদ থেকে ফিরে এল অন্ধ বিড়াল

ছবিঃ এলএবাংলাটাইমস

ঠান্ডায় হ্রদের ওপরের পানি বরফ হয়ে গেছে। ওই বরফের স্তর ভেঙে নিচের হাড়হিম পানিতে পড়ে যায় একটি বিড়াল। এ অবস্থায় প্রাণীটির বেঁচে ফেরা ছিল অনেকটাই দুঃসাধ্য। তবে স্থানীয় দুই ব্যক্তির চেষ্টায় বিড়ালটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যাবনাসেট হ্রদে এ ঘটনা ঘটেছে। উদ্ধার করা বিড়ালটি অন্ধ, সেটির বয়স ২০ বছর, নাম ‘টিকি’।

ম্যাসাচুসেটসের ওয়েস্টলেক অ্যানিমেল কন্ট্রোলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খবরটি জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, ন্যাবনাসেট হ্রদের মাঝখানে ভাসমান একটি বরফখণ্ডের ওপর একটি বিড়াল দাঁড়িয়ে ছিল বলে ওয়েস্টলেক পুলিশ বিভাগকে ফোন করে জানিয়েছিলেন এক নারী।

ওই নারী বলেন, বিড়ালটির পায়ের নিচে বরফখণ্ডটি ফেটে যাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ পর বিড়ালটি হিমশীতল পানিতে পড়ে যায়।

কিন্তু ওয়েস্টলেক অ্যানিমেল কন্ট্রোলের প্রতিনিধিদের ঘটনাস্থলে আসতে তো সময় লাগবে। ততক্ষণ তো আর হাত–পা গুটিয়ে বসে থাকা যায় না। এমন অবস্থায় স্থানীয় ক্রিস এস এবং নেট পি নামে দুই ব্যক্তি দ্রুত বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

নেট একটি ছোট নৌকা নিয়ে অভিযানে নেমে পড়েন। তবে জমে থাকা ওই হ্রদে নৌকা ভাসানো সহজ কাজ নয়। তিনি বেলচা দিয়ে বরফগুলো ভাঙতে থাকেন। এরপর তিনি বিড়ালটিকে পানি থেকে টেনে তোলেন।

ততক্ষণে ঠান্ডা পানিতে ভিজে বিড়ালটির জবুথবু অবস্থা। ক্রিস ও নেট মিলে ভেজা বিড়ালটিকে ভেতরের একটি জায়গায় নিয়ে যান এবং গায়ে কম্বল জড়িয়ে উষ্ণতা দেওয়ার চেষ্টা করতে থাকেন।

কিছুক্ষণ পর অ্যানিমেল কন্ট্রোলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বিড়ালটিকে দেখে তখন অবসন্ন মনে হচ্ছিল। অ্যানিমেল কন্ট্রোলের কর্মকর্তারা একমুহূর্ত দেরি না করে বিড়ালটিকে স্থানীয় পশুচিকিৎসকের কাছে নিয়ে যান।

পরে বিড়ালটির নাম জানা গেছে। তার নাম ‘টিকি’। ২০ বছর বয়সী অন্ধ বিড়ালটি তার মনিবের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত