আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

‘পরিবেশবান্ধব’ প্লাস্টিক আবিষ্কার, মিশে যাবে সমুদ্রের পানিতে

‘পরিবেশবান্ধব’ প্লাস্টিক আবিষ্কার, মিশে যাবে সমুদ্রের পানিতে

ছবিঃ এলএবাংলাটাইমস

ফুড প্যাকেজিং থেকে শুরু করে জুসের বোতল সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে প্লাস্টিক। অর্থাৎ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ বিষয় হয়ে ওঠেছে।

তবে এটা প্রকৃতি ও পরিবেশের জন্য অনেক বড় ইস্যু। প্রত্যেক বছর মিলিয়ন মিলিয়ন টন প্লাস্টিক পানিতে গিয়ে মিশে। যার অধিকাংশই বায়োডিগ্রেডেবল নয়। অর্থাৎ কাগজ বা খাবারের মতো স্বাভাবিকভাবে একসময় পচে মাটির সঙ্গে মিশে যায় না, বরং শত শত বছর ধরে পরিবেশে টিকে থাকতে সক্ষম।

তাছাড়া যখন প্লাস্টিকের বড় টুকরো যেমন পানির বোতল ভেঙ্গে যায় তখন তা অনেক ছোট ছোট কণায় পরিণত হতে পারে, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এগুলো সহজেই বন্যপ্রাণীর পেটে চলে যেতে পারে।

বিজ্ঞানী ও উৎপাদনকারীরা প্রচলিত প্লাস্টিকের পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ এমন বিকল্প খুঁজছেন।

এমন পরিস্থিতিতে জাপানের গবেষকরা বলছেন যে তারা এখন এমন উপাদানের একটি সংস্করণ তৈরি করেছেন, যা সমুদ্রে সম্পূর্ণরূপে মিশে যাবে।

বেশ কিছু পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক থাকলেও সেগুলো সমুদ্রের পানিতে সহজে মিশে যায় না। আসলে কিছু প্লাস্টিক বর্জ্য আছে যা একেবারে ভেঙে যেতে ৫০০ বছরেরও বেশি সময় নিতে পারে।

সমস্যা সমাধানের জন্য জাপানের রিকেন গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এমন একটি প্লাস্টিক তৈরি করার জন্য কাজ করেছেন যা শক্তিশালী থাকবে কিন্তু মাটি ও সমুদ্রের পানিতে সম্পূর্ণভাবে মিশে যাবে। যা কোনো মাইক্রোপ্লাস্টিকও রেখে যাবে না।

পরীক্ষায় দেখা গেছে, লবণপানিতে রাখার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্লাস্টিক ভাঙতে শুরু করে।

মাটিতে ফেলা হলে নতুন প্লাস্টিকের শীটগুলো ১০ দিনের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় ও সারের মতো একটি রাসায়নিক সরবরাহ করে, যা মাটিকে উর্বর রাখতে সহায়তা করে।

এ গবেষণায় নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী তাকুজো আইদা জানিয়েচছেন, নতুন উপাদান দিয়ে আমরা এমন এক ধরনের প্লাস্টিক বানিয়েছি, যা শক্তিশালী, স্থিতিশীল, পুনর্ব্যবহারযোগ্য ও নানা কাজে ব্যবহারের উপযোগী। এটি কোনো মাইক্রোপ্লাস্টিকও তৈরি করে না।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত