আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

সাগরের তলদেশে ভিনগ্রহের প্রাণী

সাগরের তলদেশে ভিনগ্রহের প্রাণী

ছবিঃ এলএবাংলাটাইমস

মাঝেমধ্যেই পৃথিবীর নানা প্রান্ত থেকে ভিনগ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখার খবর আসে। যাঁরা ভিনগ্রহের প্রাণীদের যান দেখার জোরালো দাবি করেন, তাঁদের বেশির ভাগই বলেন যে তাঁরা নিজের চোখে সেগুলো দেখতে পেয়েছেন।

ভিনগ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখতে পাওয়া নিয়ে নানা সংবাদমাধ্যমে নিয়মিত খবর প্রকাশ পেয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বাইরে ভিন্ন কোনো গ্রহে বা অন্য কোথাও বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব থাকার কোনো প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই। তাহলে কোথা থেকে আসবে এসব প্রাণী! আর কোথা থেকেই বা আসবে তাদের যান!

বিজ্ঞানীরা যা–ই বলুন, অনেক মানুষ বিশ্বাস করেন যে ভিনগ্রহে প্রাণী আছে এবং তারা তাদের যান নিয়ে মাঝেমধ্যে আমাদের এই পৃথিবীতে আসে। এবার এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এক সদস্য।

ওই কংগ্রেস সদস্যের নাম টিম বুর্চেট। গত বুধবার তিনি নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলেন, নৌবাহিনীর ওই কর্মকর্তা তাঁকে বলেছেন যে তিনি অবিশ্বাস্য গতিতে সমুদ্রে ভিনগ্রহের প্রাণীদের একটি যান (এলিয়েন ক্রাফট) ছুটে যেতে দেখেছেন।

যদিও সাক্ষাৎকারে কংগ্রেস সদস্য নৌবাহিনীর কর্মকর্তার নাম উল্লেখ করেননি। টিম বুর্চেট বলেন, ‘তাঁরা আমাকে বলেছেন, কিছু একটা পানির নিচে ঘণ্টায় কয়েক শ মাইল গতিতে ছুটে চলেছে। সেটি আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান বড় ছিল, পানির নিচে।’

টেনেসি অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য বুর্চেট আরও দাবি করেন, ‘এর নথিপ্রমাণ আছে এবং একজন অ্যাডমিরাল আমাকে এসব বলেছেন।’

ভিনগ্রহের প্রাণীদের নিয়ে বুর্চেটের কথা বলা অবশ্য নতুন কিছু নয়। তিনি এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র সরকার ইউএফওর অস্তিত্ব এবং ভিনগ্রহের প্রাণীদের অন্যান্য কার্যক্রমের বিষয়টি লুকিয়ে রাখছে।

বুর্চেট অবশ্য আমেরিকার জনগণকে ভিনগ্রহের সম্ভাব্য প্রাণী এবং তাদের অসাধারণ অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন না হতে নিষেধ করেছেন।

কারণ, এই কংগ্রেস সদস্য মনে করেন, ‘তারা আমার ক্ষতি করতে পারে, এমনটা ভেবে আমি উদ্বিগ্ন নই। আমি বলতে চাচ্ছি, যদি তাদের এমন ক্ষমতা থাকত, তবে অনেক আগেই তারা আমাদের বারবিকিউ করে ফেলত।’

পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ এখনো না পাওয়া গেলেও রহস্যময় বস্তুর ওড়াউড়ি নিয়ে খবরগুলোর প্রতি মার্কিন কংগ্রেস আরও গুরুত্ব দিতে শুরু করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত