আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

বিপন্ন পাখিদের তালিকায় রয়েছে ‘কালামাথা কাস্তেচরা’

বিপন্ন পাখিদের তালিকায় রয়েছে ‘কালামাথা কাস্তেচরা’

বিশ্বব্যাপী বিপন্ন পাখিদের তালিকায় রয়েছে ‘কালামাথা কাস্তেচরা’। আর এদের অবস্থান বাইক্কাবিল। এরা আমাদের দেশে ‘দুর্লভ পাখি’ হিসেবে তালিকাভুক্ত। সম্প্রতি রাজশাহী বরেন্দ্র অঞ্চলের ধানের ক্ষেতে বিপন্ন এই পাখিদের অবস্থান পাওয়া গেছে। 


জানা গেছে, আশির দশকে এই পাখির দেখা মিলত ঢাকার আশেপাশের বিলে। এবার দেখা মিললো প্রায় ৪৪ বছর পর রাজশাহীতে। কয়েকবছর থেকে লক্ষ করা যাচ্ছে রাজশাহী জেলার বেশ কয়েকটি নতুন নতুন কয়েকটি জাতের পাখির। একসময় খুব শিকার হতো এই পাখি। এখন আর তেমন পাখি শিকারীদের দেখা যায় বন্দুক নিয়ে। তবে, নাটোর এলাকাতে বেশ ফাঁদ পেতে কিছু অসাধু লোকেরা অতিথি পাখি ধরেন। এদিকে অনেকটা সচেতন কৃষকরা। কৃষকদের আশেপাশে ঘুরে বেড়িয়েও সাচ্ছন্দ্যভাবে চলাফেলা করে। কৃষকরাও তাদেরকে ধরে না, মারেনা, তাড়ায় না। 

 


এই পাখিটির ইংরেজি নাম Black-headed Ibis এবং বৈজ্ঞানিক নাম Threskiornis melanocephalus। এর অপর কয়েকটি বাংলা নাম হলো- কাস্তেচরা, সাদা দোচরা, কাচিচোরা এবং কালোমাথা কাস্তেচরা।


আন্তর্জাতিক পাখি বিশেষজ্ঞ ও গবেষক ড. পল থমসন বলেন, ‘জলবায়ুর পরিবর্তন, জলাভূমি ধ্বংস, ক্রমাগত শিকার প্রভৃতির কারণে Black-headed Ibis পাখিটি আজ বিশ্বব্যাপী বিপন্ন। তবে বাইক্কা বিলের সাম্প্রতিক পাখিশুমারিতে আমি এদের ভালো সংখ্যায় খুঁজে পেয়েছি। শুধু এরাই নয়, আরো ৪ প্রজাতির বিপন্ন পাখিরাও রয়েছে। ’ 

এ পাখি সম্পর্কে তিনি আরো বলেন, ‘এরা পালকহীন কালো গলা ও সাদা শরীরের বড় জলচর পাখি। ছেলে এবং মেয়ে পাখির চেহারা একই রকম। চোখ এবং পা কালো। লেজের শেষ মাথা কালচে। এদের দৈর্ঘ্য প্রায় ৭৫ সেন্টিমিটার। লম্বা চঞ্চু (ঠোঁট) এর দৈর্ঘ্য ১৫ দশমিক ৫ সেন্টিমিটার এবং পা প্রায় ১০ দশমিক ৭ সেন্টিমিটার। ’

 

প্রাপ্তিস্থান সম্পর্কে ড. পল বলেন, ‘হাওর, বিল, নদী, ধানক্ষেত, প্লাবিতভূমিসহ উপকূলে সচরাচর ঝাঁক বেঁধে থাকে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, ইন্দ্রোনেশিয়া, মালেশিয়া, ইন্দেচীন বিচরণ রয়েছে।’ 

মাছ, ব্যাঙ, শামুক জাতীয় প্রাণী, কেঁচো, জলজ পোকা ও উদ্ভিদ এদের খাদ্য তালিকায় রয়েছে। উড়ার সময় এর বকের মতো গলা ভাঁজ করে না বলে জানান ড. পল থমসন

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত