আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

এবার ঈদে আবহাওয়া কেমন থাকবে, যা জানা গেল

এবার ঈদে আবহাওয়া কেমন থাকবে, যা জানা গেল

দরজায় কড়া নাড়ছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের ছুটিতে কয়েকদিন আগে থেকে বাড়ি ফিরবেন অনেক মানুষ। ঈদের এখনও ১০ দিনের মতো বাকি থাকলেও মানুষ জানতে চায় ঈদযাত্রার সময়টায় কেমন থাকবে আবহাওয়া। এখন মার্চ মাসের শেষের দিক, বসন্তকাল শেষ হয়ে কালবৈশাখী আসার সময়।

এই বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদ হতে পারে। স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগের ক'দিন, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে? অতিরিক্ত গরম পড়বে?  

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ২৩ মার্চের পর থেকে গরম পড়বে। এর কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে। আর যেদিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে।

তিনি আরও জানান, কালবৈশাখীর চরিত্রই এমন। এই সময় এরকম বৃষ্টি, গরম হয়। হুট করে ঝড় হয়।

কালবৈশাখী আঘাত হানার কতক্ষণ আগে পূর্বাভাস দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, কালবৈশাখী ফর্ম হওয়ার ৩০ মিনিট আগে এটা আমরা ভালো বলতে পারি।

এদিকে আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। এই কদিন ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও কয়েক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভবনার কথা বলা হয়েছে।  

আবহাওয়া অধিদপ্তদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিকে এক থেকে দুইটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে। ৩৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রংপুরের রাজারহাটে, ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। গত চব্বিশ ঘণ্টায় সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত