আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ইউরোপ এখন করোনাভাইরাস মহামারীর কেন্দ্রবিন্দু: ডাব্লিউএএচিও

ইউরোপ এখন করোনাভাইরাস মহামারীর কেন্দ্রবিন্দু: ডাব্লিউএএচিও


ইতালিতে ২৪ ঘণ্টায় আড়াইশ' মানুষ মারা যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলছে, ইউরোপ এখন করোনাভাইরাস মহামারীর কেন্দ্রবিন্দু।

ডাব্লিউএইচও’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসিস শুক্রবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর রয়টার্স এ বিবিসির।

তিনি বলেন, করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজার ৪০৩ জন মানুষ মারা গেছে। এটা খুবই চিন্তার বিষয়।

চীনের পর করোনাভাইরাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইউরোপের দেশগুলোকে। বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব মহামারী ঘোষণা করেছে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪০৩ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন।

ইউরোপের দেশ ইতালিতে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে এ ভাইরাস। ইতালিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২৬৬ জন। সমান তালে পাল্লা দিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫০ জনের, যা ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে একদিনের হিসাবে সবচেয়ে বেশি মৃত্যুর খবর।

এ ছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থার তিন ধাপের প্রথমটি জারি করেছে স্পেন কর্তৃপক্ষ। করোনা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

ইউরোপ অঞ্চলে ইতালির পর স্পেনেই সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১৩৩ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ২৩২ জনে পৌঁছেছে। এদের মধ্যে ১৯৩ জন সুস্থ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত