আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

কারাবাখ সংঘাত স্থায়ীভাবে বন্ধে সহায়তায় প্রস্তুত ম্যাক্রোঁ

কারাবাখ সংঘাত স্থায়ীভাবে বন্ধে সহায়তায় প্রস্তুত ম্যাক্রোঁ

নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাতে সব পক্ষের জন্য স্থায়ী এবং ভারসাম্যপূর্ণ সমাধানে সহায়তা করতে প্রস্তুতির কথা জানিয়েছে ফ্রান্স।

এমন একসময় দেশটি এ প্রস্তাব দিয়েছে, যখন অঞ্চলটিতে রুশ মধ্যস্থতার শান্তিচুক্তি অপ্রত্যাশিত হলেও প্যারিসকে মেনে নিতে হচ্ছে।

আজারি বাহিনী ও নৃতাত্ত্বিক আর্মেনীয়দের মধ্যকার অস্ত্রবিরতির দেখভাল করতে মঙ্গলবার রুশ শান্তিরক্ষী বাহিনী এসে অঞ্চলটিতে পা রেখেছে।

এর মধ্য দিয়ে সাবেক সোভিয়েত অঞ্চলে নিজের সামরিক পদচিহ্ন প্রসারিত করল রাশিয়া। কৌশলগতভাবে অঞ্চলটিতে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

নাগোরনো-কারাবাখ বিতর্ক নিরসনে গঠিত আন্তর্জাতিক গ্রুপের সহপ্রধানের দায়িত্ব পালন করছে মস্কো। এ ছাড়া আছে ওয়াশিংটন ও প্যারিস। কিন্তু রাশিয়ার সঙ্গে সই করা চুক্তির অংশ নয় ওই দুই পরাশক্তি।

এই চুক্তির মধ্য দিয়েই আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার ছয় সপ্তাহের লড়াইয়ের বিরতি ঘটেছে।

ফরাসি জনসংখ্যার মধ্যে চার থেকে ছয় লাখ লোক আর্মেনীয় বংশোদ্ভূত। সংঘাতে কোনো এক পক্ষকে সমর্থন না দেয়ার ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বেশ সতর্ক থাকতে দেখা গেছে।

কিন্তু দেশে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইরেভানকে সহায়তায় তিনি যথেষ্ট চেষ্টা করেননি বলে তাদের অভিযোগ।

এক বিবৃতিতে বৃহস্পতিবার ম্যাক্রোঁর কার্যালয় জানায়, আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনায়েনকে তিনি আশ্বস্ত করতে চাচ্ছেন। লড়াই বন্ধে প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেছেন। আর্মেনিয়া ও তার জনগণের প্রতি বন্ধুত্বের কথা স্মরণ করে একটি ন্যায়সঙ্গত, স্থানীয় গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানে তিনি প্রস্তুত রয়েছেন।

আর্মেনিয়ার মানবিক সহায়তার প্রয়োজনীয়তার মূল্যায়ন করতে সাহায্য সংস্থা ও অভিবাসী সদস্যদের সঙ্গে একটি বৈঠকেরও আয়োজন করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত