আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ট্রাম্পের নতুন দাবি: ভারত-পাকিস্তান সংঘর্ষে ৭ যুদ্ধবিমান ধ্বংস

ট্রাম্পের নতুন দাবি: ভারত-পাকিস্তান সংঘর্ষে ৭ যুদ্ধবিমান ধ্বংস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার স্বল্পস্থায়ী যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। পাশাপাশি তিনি দাবি করেছেন, বছরের শুরুর দিকে সম্ভাব্য এক পারমাণবিক সংঘাত ঠেকাতে সরাসরি ভূমিকা রেখেছিলেন তিনি।

আজ মঙ্গলবার পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এবং ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি জানান, সেই সময়ে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ছিল 'অত্যন্ত উত্তাল।' তবে কোন দেশের কতগুলো বিমান ভূপাতিত হয়েছিল—সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

ট্রাম্প বলেন, 'ভারত ও পাকিস্তানের যুদ্ধটা দ্রুতই পারমাণবিক সংঘাতে গড়াচ্ছিল। এ সময় সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। তখন আমি দুই দেশকে বলেছিলাম, তোমরা কি লড়াই করবে, না কি বাণিজ্য করবে? যদি যুদ্ধ চালাও, তাহলে কোনো বাণিজ্য হবে না। আমি ২৪ ঘণ্টার সময় দিয়েছিলাম মীমাংসার জন্য। এরপর তারা জানাল, যুদ্ধ আর চলছে না।'

নিজের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানান, শুল্ক ও বাণিজ্যিক চাপ প্রয়োগের মাধ্যমেই তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার ভাষায়, 'আমার হাতে শুল্ক ও বাণিজ্যের হাতিয়ার ছিল। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, যদি লড়াই চালাও, আমি শতভাগ শুল্ক আরোপ করব। এরপরই উভয়পক্ষ পিছু হটে।'


হোয়াইট হাউস দাবি করেছে, ট্রাম্পের মধ্যস্থতার মাধ্যমেই ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। ওয়াশিংটন তা ঘোষণা করে এক দীর্ঘ রাতের আলোচনা শেষে। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার বলেছেন যে তিনি দুই দেশের মধ্যে 'উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা' রেখেছেন।

এইদিকে, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত জুনে ইন্দোনেশিয়ায় আয়োজিত এক সেমিনারে ভারতের প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার স্বীকার করেন যে ৭ মে রাতে পাকিস্তানে বেসামরিক স্থাপনায় হামলার পর ভারতীয় বিমানবাহিনী 'কিছু বিমান হারিয়েছে।' তার এ মন্তব্য পরবর্তীতে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত