আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফ্রান্সে অনুমোদন পেল বিতর্কিত পেনশন সংস্কার

ফ্রান্সে অনুমোদন পেল বিতর্কিত পেনশন সংস্কার

ছবি: এলএবাংলাটাইমস

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার বিল দেশজুরে বিক্ষোভ উস্কে দিয়েছে। তবে বিলটি সাংবিধানিক পরিষদের সবুজ সংকেত পেয়েছে। শুক্রবারেই (১৪ এপ্রিল) বিলটি অনুমোদন করেছে সাংবিধানিক পরিষদ।

খুব শিগগিরই এতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করার পাশাপাশি তা কার্যকরও করা সম্ভব হবে। নতুন আইন এবছর সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে ঘোষণা করেছে ফ্রান্স সরকার।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পেনশন পাওয়ার বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করতে চেয়েছিলেন। তার প্রস্তাব নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও কিন্তু সেখানে বামপন্থিরাসহ মাক্রোঁ-বিরোধীরা এর বিরুদ্ধে ভোট দিয়ে এ পরিকল্পনা আটকানোর সিদ্ধান্ত নেয়।

অবসর নেওয়ার ন্যূনতম বয়স সরকার বাড়াতে চাওয়ার কারণেই মূলত ফ্রান্সে এই পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মানুষ।

ফলে সে পরিস্থিতি এড়াতে ম্যাক্রোঁ সিদ্ধান্ত নেন যে, সরকার বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ভোটাভুটি ছাড়াই বিল পাস করবে। পার্লামেন্টে এ সংক্রান্ত ঘোষণা আসার সময়ই বিরোধী শিবির থেকে সরকারের পদত্যাগের দাবি ওঠে।

অপরদিকে, ট্রেড ইউনিয়নগুলোর বিক্ষোভও আরও জোরাল হতে থাকে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে বেধে যায় সংঘর্ষ। ফ্রান্সের অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়ায়।

ফ্রান্সের সরকার বলছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধসে পড়ার হাত থেকে বাঁচাতে এ সংস্কার প্রয়োজন। রাজকোষে যাতে আরও অর্থ আসে সে ব্যবস্থা করেতেই প্রেসিডেন্ট মাক্রোঁ পেনশন পাওয়ার বয়স দু’বছর বাড়াতে চেয়েছেন।

এ ব্যবস্থা না নিলে আর্থিক পরিস্থিতি এবং ঘাটতি সামলানো যাবে না বলেই ভাষ্য সরকারের। তবে সরকার যাই বলুক, সাংবিধানিক পরিষদের ঘোষণা আসার পরই আবার শুরু হতে পারে বিক্ষোভ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত