আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ঐতিহাসিক গণভোটে রায় : ইইউ ছাড়ছে ব্রিটেন

ঐতিহাসিক গণভোটে রায় : ইইউ ছাড়ছে ব্রিটেন

বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে ইওরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের ৪৩ বছরের বন্ধন ছিন্ন হচ্ছে।

ইইউ ত্যাগের পক্ষে ভোট পড়েছে ৫১.৯ শতাংশ আর ইইউতে থাকার পক্ষে ৪৮.১ ভাগ।

ইইউ ত্যাগের পক্ষে ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৭৪২ ভোট পড়েছে। অন্যদিকে বিপক্ষে পড়েছে ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ২৪১ ভোট।

বৃহস্পতিবারের ওই গণভোটে ভোট পড়েছে ৭২.২ শতাংশ।

লন্ডন ও স্কটল্যান্ড ইইউতে থাকার পক্ষে জোরালো মত দিয়েছে। তবে উত্তর ইংল্যান্ডে খুবই খারাপ করেছে ইউতে থাকার পক্ষ।

ওয়েলস ও ইংলিশ শায়ার ইইউ ত্যাগের পক্ষে বিপুল সংখ্যায় ভোট দিয়েছে।

ফলাফলে দেখা যাচ্ছে, লিভ ক্যাম্প জনমত জরিপের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।

ফলাফলের আভাস আসতেই ব্রিটিশ পাউন্ডের দাম ৩০ বছরের নীচে নেমে গেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) গণভোট শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়। এটি যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় গণভোট। এই গণভোটটিকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

রেকর্ডসংখ্যক ৪ কোটি ৬৫ লাখ ভোটার এই গণভোটে অংশ নেন।

এই গণভোটে ইতিমধ্যে গোটা যুক্তরাজ্যকে দুই ভাগে ভাগ করে দিয়েছে।



ইইউতে থাকার পক্ষে ভোট দিতে প্রচারণায় নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও লেবার পার্টির নেতা জেরেমি কার্বন। তাদের যুক্তি, এতে করে দেশটি হবে আরো সমৃদ্ধ এবং থাকবে আরো নিরাপদ।

অন্যদিকে, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিতে প্রচারণায় নেতৃত্ব দেন সাবেক লন্ডন মেয়র ও বর্তমান সাংসদ বরিস জনসন।

ইইউ-বিরোধীদের মত, দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার এটাই মোক্ষম সময়।

শুধু ব্রিটেন নয়, এই গণভোট ঘিরে স্নায়ু টানটান গোটা বিশ্বের। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে এলে ইউরোর দাম অনেকটাই পড়বে। বাড়বে ডলারের দাম। ব্রিটেনের নিজস্ব মুদ্রা পাউন্ডের উপরেও এর প্রভাব পড়বে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব-নিকাশ অনেকটাই বদলে যাবে। ব্রিটেনের স্টক মার্কেট সকাল থেকেই টালমাটাল হয়ে রয়েছে। প্রভাব পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের স্টক মার্কেট-সহ বিশ্ব বাজারেও।

গণভোটের ফল ব্রিটেনের বহির্গমনের পক্ষে আসায় বিশ্ব বাজার টালমাটাল হওয়ার আশঙ্কা রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত