আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পাশের বাসার ‘আন্টি’দের জীবনে ‘ফেস’ করেন নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন

পাশের বাসার ‘আন্টি’দের জীবনে ‘ফেস’ করেন নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন

পাশের বাসার ‘আন্টি’দের জীবনে একবারও ‘ফেস’ করেন নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সুখ কিংবা দুঃখ যে কোন সময়েই তারা আশেপাশে ঘুরঘুর করেন। যদিও আশেপাশে থাকলেও তাদের যখন যে ভূমিকা নেওয়ার কথা, তারা তা করেন না। কিন্তু তারা যে তাদের সঠিক কোজটি করছেন না সেটিও সাদা চোখে বোঝা যায়না। 

জীবনের বিভিন্ন পর্যায়ে পাশের বাসার ‘আন্টি’দের দেখা পেতে পারেন। 

তারা তাদের সন্তানের প্রশংসা এমন ভাবে আপনার মা-বাবার সামনে করবেন, তা শোনার পর থেকে মায়েরা এই আন্টিদের সন্তানের গুণপনার তুলনা টানবেন কথায় কথায়। 

আপনি কখন পড়ছেন, কখন খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে ঘুরছেন—সবই পাশের বাড়ির আন্টির নখদর্পণে থাকে। অথচ নিজের সন্তান নিয়ে তার খুব একটা মাথাব্যথা নেই। আপনি কোনো বড় সাফল্য পেলেও এই আন্টিদের কাছে তা একবারেই ফালতু।

এই আন্টিদের কাছে পাড়ার কোন ছেলে কখন বাড়ি ফিরছে, কোন মেয়ে কার সঙ্গে হেসে কথা বলছে—এসবই যেন মুখস্থ। 

আপনার বিয়ের চিন্তায় আন্টির যেন রাতের ঘুম হারাম। এত বয়স হয়ে যাচ্ছে, এরপর তো পাত্র–পাত্রী মিলবে না!

এই আন্টিদের দেখা পাওয়া যাবে পাশের বাড়ি ছাড়িয়ে শপিং মল, রেস্তোরাঁ, বিয়েবাড়ি, পারিবারিক গেট টুগেদারের মতো জায়গায়ও। এভাবে বিয়ের পর সন্তান নেওয়া, বেড়াতে যাওয়া, সাজপোশাক—সবকিছু নিয়েই এই আন্টিদের মতামত থাকে। তিনি হয়তো অনেক সময় বুঝতেও পারেন না যে ভুল করছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত