আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

ফিলিস্তিন-ইসরায়েলকে আলোচনা শুরুর আহ্বান জানায় রাশিয়া

ফিলিস্তিন-ইসরায়েলকে আলোচনা শুরুর আহ্বান জানায় রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিভাগের পরিচালক ম্যাক্সিম মুসিখিন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিষয়ে শুনানিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মস্কো অবিলম্বে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি আলোচনা প্রক্রিয়া শুরু করার এবং সংঘাতে জড়িত সকল জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানায়।

তার মতে, রাশিয়া ধারাবাহিকভাবে একটি নিঃশর্ত ও টেকসই যুদ্ধবিরতি, সকল জিম্মির মুক্তি, সকল আটক ব্যক্তির কাছে নিরাপদ ও বাধাহীন মানবিক প্রবেশাধিকার, দুই-রাষ্ট্র সমাধানের সাধারণভাবে স্বীকৃত আন্তর্জাতিক আইনি কাঠামোর ওপর ভিত্তি করে একটি শান্তি আলোচনা প্রক্রিয়া শুরু করার পক্ষে সমর্থন জানিয়েছে।

মুসিখিন বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার (UNRWA) পরিবর্তে অন্যান্য সংস্থাগুলো দায়িত্ব নেবে, ইসরায়েলের এই অবস্থানের সঙ্গে রাশিয়া একমত নয়। তিনি বলেন, ইসরায়েল এবং তার সমর্থক রাষ্ট্রগুলো দাবি করে, অন্যান্য সংস্থাগুলো UNRWA-কে প্রতিস্থাপন করতে পারে। আমরা সম্মানের সঙ্গে অনুরোধ করছি, এই যুক্তি অনুসরণ না করতে।

তিনি ব্যাখ্যা করেন, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে কোনো সংস্থারই UNRWA-এর মতো অবকাঠামো নেই। UNRWA-এর অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে কয়েক ডজন ক্লিনিক এবং খাদ্য বিতরণ কেন্দ্র রয়েছে, পাশাপাশি শত শত স্থানীয় কর্মীও রয়েছে। UNRWA ছাড়া গাজার মানবিক ব্যবস্থা ভেঙে পড়বে।

২৫ জানুয়ারি জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সংস্থার মহাসচিবকে বলেন, UNRWA-এর উচিৎ ৩০ জানুয়ারি মধ্যে ইসরায়েলে তার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া। ২৯ জানুয়ারি ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক ব্রিফিংয়ে ঘোষণা করেন, ইসরায়েল ৪৮ ঘণ্টার মধ্যে UNRWA-এর সমস্ত অফিস বন্ধ করে দেবে, সংস্থার সাথে যোগাযোগ বন্ধ করবে এবং ইহুদিবাদী সরকার এর কার্যক্রম নিষিদ্ধ করবে।

কিন্তু জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক পরে বলেন, UNRWA উপর নিষেধাজ্ঞার পরেও, অধিকৃত অঞ্চলগুলোসহ, সবখানে এর কার্যক্রম চলছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত